‘আর দেরি কড়া যাবে না’ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই দুবাই যেতে চান রাম কাপুর, কেন?

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা-যুদ্ধ পরিস্থিতি যেখানে গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে, সেখানে বলিউড অভিনেতা রাম কাপুর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা-যুদ্ধ পরিস্থিতি যেখানে গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে, সেখানে বলিউড অভিনেতা রাম কাপুর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী সপ্তাহে দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল-আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান বনাম ইজরায়েল-আমেরিকা। যাতে এখনও পর্যন্ত তেহরানের একাধিক তেল ডিপো ধ্বংস হয়েছে। প্রতিশোধ তুলতে হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। পাশাপাশি মার্কিন ঘনিষ্ঠ দুবাই, কাতার, দোহার মতো একাধিক দেশে হামলা চালাচ্ছে ইরান। যার ফলে ভিন দেশের অনেকে দুবাইয়ে আটকে পড়েছেন। এমন পরিস্থিতির মধ্যে এবার দুবাই যেতে চাইছেন অভিনেতা রাম কাপুর। কিন্তু কেন?

আসলে দুবাইয়ের বুর্জ খলিফায় রাম কাপুরের একটি বাড়ি রয়েছে, যেটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চলছে। যদিও সেখানকার বর্তমান পরিস্থিতি যাতায়াতের জন্য অনুকূল নয়, কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুবাইয়ের বাড়ির কাজ শেষ করার জন্যে তিনি এই ঝুঁকি নিতে বাধ্য হচ্ছেন। তিনি জানিয়েছেন, দুবাইয়ে গিয়ে কাজ শেষ করা ছাড়া তাঁর আর কোনও উপায় নেই। এটি আর বিলম্বিত করা সম্ভব নয়। অভিনেতার কথায়, ‘গতবার আমরা দুবাইয়ে প্রায় এক সপ্তাহের জন্য গিয়েছিলাম। আমি ভেবেছিলাম মুম্বই ফিরে এসে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আবার কাজ শুরু করব। কিন্তু এখন আমার আর কোনও উপায় নেই। আমার এখনও বাড়ির কাজ শেষ হওয়া বাকি রয়েছে। শিগগিরই পরিস্থিতির উন্নতির কোনও লক্ষণ দেখছি না। বরং তা কেবল খারাপই হচ্ছে। এই অবস্থা কয়েক মাস, এমনকি তারও বেশি সময় ধরে চলতে পারে। এভাবে চলতে থাকলে আমি আর দেরি করতে পারব না। পরিস্থিতি যাই হোক না কেন, আমাকে সেখানে পৌঁছতেই হবে এবং আমার নির্ধারিত সময়সীমার মধ্যে কাজটি শেষ করতে হবে।’

রাম কাপুর আরও ব্যাখ্যা করেছেন যে, ‘এই তাড়াহুড়োর কারণ হল, বুর্জ খলিফায় বাড়ি তৈরি করার জন্যে আমরা প্রয়োজনীয় অনুমতি এবং কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা পেয়েছিলাম, কিন্তু এখন সবকিছু থমকে গিয়েছে। আমি সময় বাড়ানোর জন্য অনুরোধ করতে পারি, কিন্তু এই পরিস্থিতি কতদিন চলবে তা আমরা জানা নেই। তাই, আমরা কাজ চালিয়ে যাওয়ার এবং পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দুবাইতে আমার পরিচিত অনেকেই থাকেন। কিন্তু সেখানকার পরিস্থিতি খুব একটা ভাল নয়, কিন্তু আমি আতঙ্কিত নই।’ তবে এবার রাম কাপুর একাই ভ্রমণ করবেন, আর তাঁর স্ত্রী গৌতমী মুম্বইতেই থাকবেন। আগামী কাল সপ্তাহের মঙ্গলবার তিনি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন, সেখানেই দুই সপ্তাহ থাকবেন। রাম কাপুর জানিয়েছেন, তাঁর পরিবার এই সফরের প্রয়োজনীয়তা বুঝেছেন। তাঁর ছেলেমেয়েরাও অনেকটা তাঁর মতোই। প্রথমে ওরা ঘাবড়ে গেলেও, এখন সবাই শান্ত। তবে গৌতমী চিন্তিত। তবে দুবাই অত্যন্ত সুসংগঠিত এবং নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সক্ষম। তাই তিনি নিজের বিপদের কথা ভাবছেন না।’

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি