মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ট্রেলার। তবে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবির নির্মাতাদের হুঁশিয়ারি দিয়েছে শ্রী রামলীলা মহাসঙ্ঘ। সংগঠনের দাবি, সিনেমাটি মুক্তির আগে তাদের প্রতিনিধিদের দেখাতে হবে। তা না হলে দেশজুড়ে বিক্ষোভের পথে নামবেন বলেও সতর্ক করেছেন।  

মহাসঙ্ঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি তারা দেখতে চান না। তাঁদের আশঙ্কা, নতুন ‘রামায়ণ’ ছবিতেও এমন কিছু দৃশ্য বা সংলাপ থাকতে পারে, যা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। তাই মুক্তির আগে একটি বিশেষ প্রিভিউ শোর দাবি জানানো হয়েছে, যাতে আপত্তিকর কিছু থাকলে তা সংশোধনের সুযোগ থাকে। সংগঠনের সভাপতি অর্জুন কুমার জানিয়েছেন, যদি তাদের এই দাবি উপেক্ষা করা হয়, তবে সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। তিনি আরও দাবি করেছেন,  ট্রেলারে দেখানো ভগবান রামের চরিত্রায়ন নিয়ে তাদের কিছু উদ্বেগ রয়েছে এবং সেটি যথাযথভাবে তুলে ধরা হয়েছে কি না, তা তারা নিজেরা দেখতে চান। 

আরও পড়ুন:  মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

নিতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা বাজেটের ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। ছবির ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হলেও অনেকেই বলেছেন এই নতুন বিতর্ক নির্মাতাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত ছবির নির্মাতা বা কলাকুশলীদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এখন দেখার, মহাসঙ্ঘের দাবি মেনে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয় কি না, নাকি মুক্তির আগেই আরও জোরালো হয় এই বিতর্ক।

 

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই