চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সইফের উপর হামলার ঘটনা ভুলে ভাইয়ের সঙ্গীতানুষ্ঠানে ঠুমকা দিলেন করিনা

নিজস্ব প্রতিনিধি: কাপুর পরিবারে সানাই বাজল। বিয়ে করছেন করিশ্মা, করিনা এবং রণবীর কাপুরের তুতো ভাই আদার জৈন। গতবছরেই দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে খ্রিস্টান রীতিতে বিয়ে হয়েছে আদারের। এবার হিন্দুমতে বিয়ে করতে চলেছেন অভিনেতা। আজ আদার-আলেখা হিন্দুমতে বিবাহ সারবেন। দিন কয়েক ধরেই কাপুর পরিবারে চলছে তাঁদের বিয়ের প্রস্তুতি। গতকাল বুধবার ছিল তাঁদের মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠান। ভাইয়ের বিয়ের প্রতিটি আচারেই দিদির দায়িত্ব পালন করছেন কাপুর কন্যারা করিনা-করিশ্মা। সঙ্গীত অনুষ্ঠানেও দেখা মিলেছে পুরো কাপুর পরিবারের। ছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাটও।

স্বামী সইফ আলি খানের উপর হামলার পর এই প্রথম কোনও পার্টিতে যোগ দিলেন করিনা। যদিও ভাইয়ের বিয়ে বলে কথা, যোগ তো দিতেই হবে!সইফের উপর হামলা ভুলে ভাইয়ের সঙ্গীতানুষ্ঠানে ঠুমকা দিলেন করিনা কাপুর এদিকে নীতু কাপুর, রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহানির সঙ্গে জমকালো পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও কাপুর পরিবারের আরও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা হবু দম্পতিকে আশীর্বাদ করতে এসেছিলেন। এছাড়াও আদার-আলেখাকে নতুন জীবনের জন্যে শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর, জয়া বচ্চনও। অনুষ্ঠানে একাধিক ভিডিও এখন ভাইরাল। যেখানে ভাইয়ের বিয়ে উপলক্ষে নাচতে দেখা গিয়েছে বলিউডের দুই ডিভা করিশ্মা কাপুর এবং করিনা কাপুরকে।

প্রথমে অনুষ্ঠানে আদারকে একের পর এক বলিউড গানে নাচতে দেখা যায়। এরপর পঞ্জাবী গানে নাচতে দেখা যায় করিশ্মা, করিনা, আলিয়া, আলেখা, নীতু কাপুর কে। সব মিলিয়ে আদারের সঙ্গীত অনুষ্ঠান একেবারে জমে ক্ষীর হয়ে যায়। আদার-আলেখার বিয়ের প্রাক মূহুর্তের একাধিক ছবি এখন নেটপাড়ায় রাজ করছে। তাঁদের বিয়ের অনুষ্ঠানগুলি এখন দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। আদারের জীবনের প্রথম প্রেমিকা হলেন আলেখা, প্রথম ক্রাশও বটে। এবার প্রথম ভালবাসার গলাতেই মালা পরাতে চলেছেন আদার।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ