মেয়ে রাহাকে ২৫০ কোটির বাংলো উপহার রণবীর-আলিয়ার

দীর্ঘ প্রতীক্ষিত বাড়ির সমাপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। তবে এখন শোনা যাচ্ছে, তাঁরা তাদের মেয়ে রাহার নামে বাংলোটির নাম রাখতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। আর মানুষের সবথেকে বেশি জানার আগ্রহ থাকে, বলিউডের কাপুর পরিবারকে নিয়ে। যাঁদের ছেলে-মেয়েরাই এখন বলিউডের বেতাজ বাদশা। প্রথম সারির তারকা। ২০২২ সালের ৬ নভেম্বর অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাটের পরিবারে এসেছে ফুটফুটে কন্যা রাহা কাপুর। গতবছর ২৫ ডিসেম্বর মেয়ে রাহাকে প্রথম বিশ্বের সঙ্গে আলাপ করেন তারকা দম্পতি। আর বলিউডের পাওয়ার কাপলের সন্তান বলে কথা, সৌন্দর্যে যে অপ্সরাকেও হার মানাবে তা বলাই বাহুল্য! সম্প্রতি রাহা কাপুরকে নিয়েই একটি দুর্দান্ত খবর সামনে এসেছে। মাত্র ২ বছর বয়সেই বাবা-মার সুবাদে কয়েক কোটির সম্পত্তির মালিক হয়ে গেল রাহা কাপুর।

নিঃসন্দেহে বলিউডের অন্যতম সাফল্যমণ্ডিত হিরো- হিরোইন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাঁদের দুজনার মোট সম্পত্তির পরিমাণও হাজার কোটি হবে। খুব শীঘ্রই নিজেদের স্বপ্নের আবাসে পা রাখবেন রণবীর এবং আলিয়া ভাট। যেটি মুম্বাইয়ের বান্দ্রার কেন্দ্রস্থলে অবস্থিত, নাম কৃষ্ণরাজ বাংলো। প্রায়শই বাংলো নির্মাণের অগ্রগতি কতটা, তা তদারকি করতে দেখা যায় রণলিয়া জুটিকে। যেমন গতকালই, দম্পতি আবারও গিয়েছিলেন তাঁদের বিলাসবহুল বাংলো নির্মাণের কাজ কতদূর তা তদারকি করতে। দীর্ঘ প্রতীক্ষিত বাড়ির সমাপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। তবে এখন শোনা যাচ্ছে, তাঁরা তাদের মেয়ে রাহার নামে বাংলোটির নাম রাখতে পারেন। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে তাঁরা তাঁদের যৌথভাবে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করছেন, যার মূল্য প্রায় ২৫০ কোটিরও বেশি। নীতু কাপুর বাংলোটির সহ-মালিক হবেন। কারণ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর তাকে তার সমস্ত সম্পত্তির অর্ধেক মালিক করে গিয়েছেন।  অনুমান করা হচ্ছে যে, বাংলোটি প্রস্তুত হওয়ার পরে পুরো ‘কাপুর খান্দান’ এক ছাদের নীচে একসঙ্গে থাকবে।

এই বিলাসবহুল আবাসটি শাহরুখ খানের মন্নত এবং অমিতাভ বচ্চনের জলসার মতো আইকনিক সেলিব্রিটিদের বাসস্থানের মূল্যকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাংলোতে পরিণত হয়েছে এই বাংলোটি। সম্পত্তিটির মালিক ছিলেন প্রয়াত প্রবীণ অভিনেতা রাজ কাপুর এবং তার স্ত্রী কৃষ্ণা কাপুর। রণবীর এখন এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এটি। যার নির্মাণ এক বছরেরও বেশি সময় ধরে চলছে। তবে এখন গুজব উঠেছে যে রণবীর, যিনি তার মেয়ে রাহা কাপুরকে খুবই ভালবাসেন, তাই তাঁর নামেই বাংলোটির নাম রাখতে চান, আর তা হলে সম্ভবত রাহাই হবে বলিউডের সবচেয়ে ধনী তারকা কিড। তাঁরা রাহার নামেই বাড়িটি রেজিস্ট্রি করবেন। উপরন্তু, এই দম্পতি ইতিমধ্যেই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাটের মালিক যার সম্মিলিত মূল্য ৬০ কোটির বেশি। রণবীর কাপুর এবং তার মেয়ে রাহা সবচেয়ে আরাধ্য বন্ধন ভাগ করে নেয়, তারা একসাথে কাটানো প্রতিটি মুহুর্তে উপভোগ করেন।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি