রণবীর-আলিয়াকে শুভেচ্ছায় ভরালেন প্রাক্তনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ রবিবার সকাল হতেই বলিউডে এসেছে সুখবর। রণবীর-আলিয়ার (Alia Bhatt) কোল আলো করে এসেছে ফুটেফুটে কন্যা। নভেম্বরের শেষে আলিয়া সন্তানের জন্ম দেবেন বলে চিকিৎসকরা অনুমান করলেও প্রায় এক মাস আগেই মা হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ। এই খুশির খবরে উচ্ছসিত কাপুর-ভট্ট পরিবারের পাশপাশি তামাম বলিউড। পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনান্য অভিনেতা অভিনেত্রীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সদ্য বাবা-মা হওয়া এই জুটিকে। রণবীরের (Ranbir kapur) প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোন থেকে অক্ষয় কুমার, কৃতি শাওন থেকে আয়ুষ্মান খুরানা, মৌনি রায় ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন রণলিয়াকে।

আলিয়ার সন্তান জন্ম নেওয়ার পরই সদ্য বাবা হওয়া প্রাক্তন প্রেমিক অ তাঁর স্ত্রীকে শুভেচ্ছা জানালেন দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পরেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুরাগীদের সুখবর দেন আলিয়া। অভিনেত্রী লিখেছেন, “এটা আমাদের জীবনের সবচেয়ে ভালো খবর। মেয়েটি আকদম ম্যাজিকাল”। আলিয়ার এই পশ্তেই শুভেচ্ছা জানিয়ে দীপিকা লিখেছেন, “অভিনন্দন”।

আলিয়ার এই পোস্টেই শুভেচ্ছা জানিয়েছেন রণবীরের আরও এক প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ। দীপিকার মতই তিনিও লিখেছেন, “অভিনন্দন”।

নতুন মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন চলচিত্র নির্মাতারা করণ জোহর। তিনি লিখেছেন, “পৃথিবীতে স্বাগত ছোটো মেয়ে। তোমার জন্য অনেক ভালবাসা অপেক্ষা করছে। রনবীর এবং আলিয়াকে আমি সবসময় ভালোবাসি। আজ আমি একজন গর্বিত দাদু”।

আলিয়ার পোস্টেই শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে অক্ষয় লিখেছেন, “অভিনন্দন আলিয়া-রণবীর একজন কন্যা সন্তানের বাবা-মা হওয়ার থেকে বড় খুশি পৃথিবীতে আর কিছু হতে পারেনা”।

অভিনেতা মহেশ বাবু আলিয়া রণবীরকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “একজন কন্যার বাবা-মা হওয়া সবসময়েই খুব স্পেশ্যাল। আলিয়া-রণবীর তোমাদের অভিনন্দন”।

রণবীর আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন কপিল শর্মা। তিনি লিখেছেন, “নতুন মা-বাবাকে অভিনন্দন। এটা ভগবানের সেরা উপহার। তিনি তোমাদের কন্যা সন্তান উপহার দিয়েছেন। ছোটো পরিকে অনেক ভালবাসা”।

অভিনেত্রী মৌনী রায় নতুন বাবা-মা কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “রণবীর আলিয়াকে আমার আন্তরিক অভিনন্দন। এবং তোমাদের পরীকে অনেক ভালবাসা”।

অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে লিখেছেন “তোমাদের সুন্দর মিস্টি মেয়ের জন্য আমার অনেক অভিনন্দন”

অভিনেত্রী সোনম কাপুর মা হওয়ার জন্য আলিয়াকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অভিনন্দন প্রিয় মেয়ে, তোমার পরীকে দেখার জন্য অপেক্ষা করছি”।

নতুন মা-বাবাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খানও। সদ্যজাত কন্যাকে “মিনি আলিয়া” বলে সম্বোধন করে তিনি লিখেছেন, “উফফ আমার মিনি আলিয়ার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছিনা”।

আরও পড়ুনঃ সুখবর! কন্যা সন্তানের বাবা-মা হলেন আলিয়া-রনবীর

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়