ঋষভ শেট্টির বারণ না শুনে ‘কান্তারা’র দৈব্যকে অপমান, রণবীরের বিরুদ্ধে মামলা দায়ের

'কান্তারা ২' ছবিতে দেবী চাভুন্ডির উদ্দেশ্যে নিবেদিত শোভাযাত্রার একটি পবিত্র অংশ 'চৌন্ডি'র দৃশ্য দেখানো হয়েছিল। যেটি নিয়ে বিতর্কও উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই ‘ধুরন্ধর’ নিয়ে চাপে রয়েছেন অভিনেতা রণবীর সিংহ। ছবির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এবার গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (IFFI) সমাপনী অনুষ্ঠানে ‘কান্তরা চ্যাপ্টার ১’-এর একটি দৃশ্যের ‘অপমানজনক’ নকল করার জন্য বিপাকে পড়লেন অভিনেতা। তাঁর ছবি মুক্তির আগে একাধিক কারণে বিতর্কের শিকার হচ্ছেন অভিনেতা। ‘কান্তারা ২’ ছবিতে দেবী চাভুন্ডির উদ্দেশ্যে নিবেদিত শোভাযাত্রার একটি পবিত্র অংশ ‘চৌন্ডি’র দৃশ্য দেখানো হয়েছিল। যেটি নিয়ে বিতর্কও উঠেছিল। অভিযোগ, অনুষ্ঠানে গুলিগা দাইভার বোন চৌন্ডিকে ‘মহিলা ভূত’ হিসেবে বর্ণনা করেছেন এবং মঞ্চে ঋষভ শেট্টির সামনে চরিত্রটির নকল করেছেন রণবীর সিংহ। চোখ বাঁকা করে এবং জিহ্বা বের করে তিনি ছবিতে দেবীর চিত্রিত স্বাক্ষর নকল করেছেন। এবং দেবীর ‘প্রাথমিক চিৎকার’-এর একটি সংস্করণ পরিবেশন করেছেন।

একটি প্রতিবেদন অনুসারে, সোমবার, হিন্দু জনজাগৃতি সমিতি (এইচজেএস) রণবীরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে। যেখানে বলা হয়েছে, অভিনেতা “দেবী চামুণ্ডাদেবীর অবমাননাকর বর্ণনা দিয়ে তাকে অপমান করেছেন।” পাশাপাশি এইচজেএস প্রতিনিধি প্রমোদ তুয়েকর এবং দিলীপ শেঠ পানাজি থানার সাব-ইন্সপেক্টর সাহিন শেঠের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন, যেখানে তাঁরা দাবি করেছেন যে, রণবীর হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। চামুন্ডি দৈবকে তুলু সম্প্রদায়ের পারিবারিক দেবতা হিসাবে বিবেচনা করা হয়। তাই অবমাননাকরভাবে দেবতার চিত্রিত করা বা বর্ণনা করা অসম্মানজনক।

এই ধরনের কাজ জনসাধারণের ক্ষোভের কারণ হতে পারে এবং শান্তি বিঘ্নিত করতে পারে। তাই ভবিষ্যতে যাতে কোনও ধর্মীয় দেবতাকে অপমানজনকভাবে চিত্রিত করা না হয়, আবেদনে সেটা উল্লেখ করেছেন সংস্থাটি। চেহারা তারা রণবীরের কাছে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে, ভবিষ্যতে তিনি এই ধরনের মন্তব্য বা পরিবেশনা থেকে বিরত থাকবেন বলে আশ্বাস দিতে বলেছেন। তবে এই বিতর্কে রণবীর সিংহ কোনও প্রতিক্রিয়া জানাননি। ৪০ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই ছবিতে আরও অভিনয় করেছেন আর. মাধবন, সারা অর্জুন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্ত।

ব্লেড-সুতো বা চুন দিয়ে আঁচিল তোলেন! জানেন এই টোটকা কতটা বিপজ্জনক?

দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

বাবার জীবদ্দশায় এই ৫ কাজ করলে চরম অমঙ্গল! জানুন কি বলছে গরুড় পুরাণ

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স