প্রকাশ্যে রণবীর-কিয়ারার ‘ডন 3’-এর বাজেট, শুনলে চমকে যাবেন

সূত্রের খবর, ডন-এর তৃতীয় অংশটি ২৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত হতে পারে। ফারহান আখতার ডন 3-কে একটি গ্লোবাল থ্রিলার হিসাবে প্রকাশ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরই ঘোষিত হয়েছে আইকনিক চলচ্চিত্র ‘ডন’ ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়াচ্ছেন শাহরুখ খান। শাহরুখ-অমিতাভ বচ্চনের পর বলিউডের নতুন ‘ডন’ রণবীর সিং। দিন কয়েক আগেই ছবির নায়িকার নাম ঘোষণা করা হয়েছে। রণবীরের জংলী বিল্লি হচ্ছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। যাই হোক, সবকিছু নাহয় জানলেন, কিন্তু ফারহান আখতার ডন ৩-এর জন্যে কত টাকা বরাদ্দ রেখেছেন তা জানা আছে কী? বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০০৬ এবং ২০১১-এর ডনে প্রধাণ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ডন-ফ্র্যাঞ্চাইজাতে আর দেখা যাবেনা শাহরুখ বা অমিতাভ কাউকেই। তবে ভক্তরা ডন চরিত্রে রণবীরকে দেখার জন্যেও উত্তেজিত।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির মোট বাজেটের খবর। সূত্রের খবর, ডন-এর তৃতীয় অংশটি ২৭৫ কোটি টাকা বাজেটে নির্মিত হতে পারে। ফারহান আখতার ডন 3-কে একটি গ্লোবাল থ্রিলার হিসাবে প্রকাশ করবেন। “শাহরুখ খানের ‘ডন 1’ এবং ‘ডন 2’ খুব কম বাজেটে নির্মিত করা হয়েছিল, কিন্তু ‘ডন 3’ বিশ্বব্যাপী মুক্তি পাবে। তাই পরিচালকের মতে, ডন 3-এর শুধুমাত্র ভারতের অ্যাকশন চলচ্চিত্রগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে না, বিশ্বব্যাপী চলচ্চিত্রের সঙ্গে লড়বে।

ফিল্মের বাজেট সম্পর্কে আরও একটি তথ্যে উঠে এসেছে, যেখানে বলা হয়েছে, “এই অ্যাকশন ছবিটি এমনভাবে কল্পনা করা হচ্ছে যে, যাতে ‘ডন 3’ ভারতের অন্যান্য অ্যাকশন চলচ্চিত্র থেকে আলাদা হয়।” ফারহান গত বছর সবাইকে চমকে দিয়ে ডন 3-এর টিজার প্রকাশ করেন। যেখানে বলা হয়, বলিউডের নতুন ডন রণবীর সিং। শাহরুখ খানকে প্রতিস্থাপন করা হয়েছে। এই নিয়ে কিং খান ভক্তদের মধ্যে তোলপাড় শুরু হলেও পরে ফারহান শাহ্রুখকে প্রতিস্থাপনের প্রতিক্রিয়ায় বলেন, “আমি সত্যিই ছবিটির শুটিং শুরু করার জন্যে অপেক্ষা করছি। রণবীর অসাধারণ। আমি যেমন কল্পনা করেছিলাম তিনি ঠিক তেমন। কিন্তু আমরা একই মানসিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলাম যখন শাহরুখ ডন হয়েছিলেন, তখন সবাই মনে করেছিল ‘ওহ মাই গড, আপনি মিস্টার বচ্চনকে কীভাবে প্রতিস্থাপন করতে পারেন?’

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?