‘ঝোঁকের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ১০ মিনেটেই মোহভঙ্গ’, কী কিনে পস্তাচ্ছেন বাদশা?

ভারতীয় বাজারে বাদশার বিলাসবহুল রোলস-রয়েস গাড়িটির দাম শুরু হচ্ছে ১২.৪৫ কোটি (প্রায় ১.২ মিলিয়ন ডলার) থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নপূরণ করতে অনেক পরিশ্রমের দরকার, কিন্তু স্বপ্ন একবার বাস্তবতা পেলে তাকে টিকিয়ে রাখতে অনেক সংগ্রাম করতে হয়। সেটাই করতে হচ্ছে বলিউডের জনপ্রিয় সংগীত শিল্পী বাদশাকে। র‍্যাপার বাদশা এমনিতেই বিলাসবহুল জীবনযাপনের জন্যে পরিচিত। গত বছর, তিনি বিলাসবহুল রোলস-রয়েস কালিনান সিরিজ II কিনে সবাইকে হতবাক করে দিয়েছিলেন, কারণ তিনি প্রথম ভারতীয়, যিনি এই দামি গাড়ি কেনার সাহস দেখিয়েছিলেন। কিন্তু এখন সেই গাড়িই বাদশার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি র‍্যাপার বহু মূল্যের রোলস-রয়েস কেনার বিষয়ে একটি চমকপ্রদ বিবৃতি জারি করেছেন। কেন বাদশার সুখ বেশিদিন স্থায়ী হল না? ভারতীয় বাজারে বাদশার বিলাসবহুল রোলস-রয়েস গাড়িটির দাম শুরু হচ্ছে ১২.৪৫ কোটি (প্রায় ১.২ মিলিয়ন ডলার) থেকে।

কিন্তু কেনার সময় তিনি গাড়িটির সাবধানতার কথা ভাবেননি বাদশা। বরং তিনি স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ যখন গাড়িটি কেনার কথা তিনি ভেবেছেন, তখন কারও পরামর্শ না নিয়েই হুটোপাটি করে গাড়িটি কিনে ফেলেছেন। বিশ্বের সবচেয়ে দামি এসইউভির মালিক হওয়ার আনন্দ অনুভব করতে চেয়েছিলেন তিনি। তবে, তাঁর উত্তেজনা ক্ষণস্থায়ী ছিল। এত দামি গাড়ি কিনে তিনি ভয়ে ছিলেন।

কোটি কোটি টাকার রোলস-রয়েস কেনার কথা বলতে গিয়ে বাদশা সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘এই গাড়িটি কেনার সিদ্ধান্তটি আমি দ্রুত নিয়েছিলাম। বিষয়টি আমার কাছে বেশ আবেগপ্রবণ ছিল। আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে, আমাকে গাড়িটি এখুনি কিনতে হবে। কিন্তু গাড়িটি কেনার উত্তেজনা এখন আমার নেই। এটি নিঃসন্দেহে একটি চমৎকার গাড়ি। কিন্তু আমার উত্তেজনা মাত্র ১০-১৫ মিনিট স্থায়ী ছিল। কারণ গাড়িটি কেনার পরেই আমি ভাবতে শুরু করি, এরপর কী হবে? প্রযুক্তি এবং বিলাসিতায় সেরাটা অর্জনের মানসিকতা আমার বরাবরই রয়েছে। বিশ্বের সেরা কিছু অর্জন করার আনন্দ কি, তা আমি বরাবরই অনুভব করতে চাই। কিন্তু যদি আমি গাড়িটি নিয়ে কোনও সংকটে পড়ি, তখন কী করব সেটা ভেবেই আমার ঘুম উড়েছিল। তবে যদি আমার বাড়িতে আগুন লাগে, তাহলে আমি গাড়িটিকেই আগে রক্ষা করব। আমি গাড়িতেই থাকব।’

এরপর বাদশা বলেন, ‘রোলস-রয়েস কেনার পর আমার সেরা জিনিস কেনার লোভ চুকে গিয়েছে। আমি এখন অর্থের মূল্য দিই। আজও, আমি কিছু কেনার আগে মূল্য পরীক্ষা করি। তবে আমি এখনও এই অভ্যাস ভাঙতে চাই না। তবে আমি প্রযুক্তিগত বিলাসিতা উপভোগ করলেও, সম্পর্কের বিষয়ে অর্থকে প্রাধান্য দিই না।’

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে