‘ডিপফেক’ ভিডিও নিয়ে আতঙ্কিত রশ্মিকা, প্রযুক্তির অপব্যবহারে ক্ষুব্ধ রাজীব চন্দ্রশেখর

কোনও ব্যবহারকারীর দ্বারা কোনও ভুল তথ্য পোস্ট করা না হয় তা নিশ্চিত করা এবং কোনও ব্যবহারকারী বা সরকার দ্বারা রিপোর্ট করা হলে তা অপসারণ করা প্ল্যাটফর্মগুলির জন্য একটি আইনি বাধ্যবাধকতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালো পোশাকে রশ্মিকা, বেরিয়ে আসছে তাঁর ভারী স্তনযুগল। কে ইনি, ঠিক করে দেখলেই বোঝা যাবে, ইনি জাতির ক্রাশ অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। কিন্তু বাস্তবে তাঁর ফিগারের সঙ্গে একটুও মিল নেই সেই মহিলার। তবে কী, মুখ বসানো হয়েছে অভিনেত্রীর? ভাইরাল হয়েছে তো হয়েছে আবার ইন্দো-আমেরিকান একটি মহিলার প্রোফাইল থেকে, যার ফলোয়ার সংখ্যা প্রায় ৫ মিলিয়ন। কী সাংঘাতিক বিষয় তাই না? হ্যাঁ, সাইবার প্রতারিত অভিনেত্রী রশ্মিকা। ভিডিওটি ভাইরাল হতেই ছুটে এসেছেন অভিনেত্রীর ভক্তরা। নেটপাড়ায় তাঁরাই দাবি করছেন এমন আপত্তিকর ভিডিও রশ্মিকার হতেই পারেনা। অর্থাৎ রশ্মিকার ছবি ভাইরাল মহিলার ভিডিওতে মর্ফ করা হয়েছে। যে দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন অমিতাভ বচ্চনও। তিনি নিজেই ভিডিওটির অরিজিনাল ভার্সন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এ দিকে সাইবার ক্রাইমের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যা নিয়ে চিন্তিত খোদ কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

যিনি একাধারে IT মন্ত্রীও। এই কারণে সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁদের আইনি বাধ্যবাধকতার কথা মনে করিয়ে দিলেন মন্ত্র। ভাইরাল ভিডিওটির মাল্কিন জারা প্যাটেল। যিনি একজন ব্রিটিশ-ভারতীয় প্রভাবশালী, কিন্তু তিনি তাঁর চেহারায় রশ্মিকাকে বসিয়েছেন। মিঃ চন্দ্রশেখর X লিখেছেন, “প্রধানমন্ত্রী @narendramodi জির সরকার ইন্টারনেট ব্যবহার করে সমস্ত ডিজিটাল নাগরিকদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এপ্রিল, ২০২৩-এ বিজ্ঞাপিত আইটি নিয়মের অধীনে- কোনও ব্যবহারকারীর দ্বারা কোনও ভুল তথ্য পোস্ট করা না হয় তা নিশ্চিত করা এবং কোনও ব্যবহারকারী বা সরকার দ্বারা রিপোর্ট করা হলে তা অপসারণ করা প্ল্যাটফর্মগুলির জন্য একটি আইনি বাধ্যবাধকতা। যদি প্ল্যাটফর্মগুলি এটি মেনে না চলে তবে ভারতীয় দণ্ডবিধির বিধানের অধীনে সংক্ষুব্ধ ব্যক্তি উপযুক্ত শাস্তি পাবেন।”

এমন ঘটনায় আতঙ্কিত খোদ রশ্মিকাও। যিনি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতি দিয়ে লিখেছেন, ‘আমার যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে সেটা নিয়ে কথা বলতে গেলেও ভীষণ খারাপ লাগছে। আমি ব্যথিত। এই ঘটনা আমার কাছে খুবই ভয়ের। শুধু আমার একার জন্য নয়, যাঁরাই সারাক্ষণ ক্যামেরার সামনে রয়েছেন তাঁদের জন্য। ভাবলেই ভয় করছে কী ভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। আজ একজন নারী ও অভিনেত্রী হিসাবে আমি আমার পরিবার, বন্ধু-বান্ধবদের কাছে কৃতজ্ঞ। যাঁরা আমাকে এই সময় সমর্থন করেছেন আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু ভাবুন যদি আমি একজন স্কুল-কলেজে পড়া ছাত্রী হতাম। আমার তো মাথায় কাজ করত না এই পরিস্থিতিকে সামাল দেওয়ার। আমাদের সকলের উচিত সমষ্টিগত ভাবে এগিয়ে এসে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলার।’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা