আর লুকোচুরি নয়, এবার ছাদনাতলায়! শীঘ্রই বাগদান সারছেন বিজয়-রশ্মিকা

ই বছরেই গাঁটছড়া বাঁধবেন বিজয় এবং রশ্মিকা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁদের বাগদান। যদিও এ বিষয়ে তারকা দম্পতি আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর লুকোচুরি নয়! এবার সোজা ছাদনাতলায় যেতে চলেছেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানা। হ্যাঁ, বহুদিন ধরেই জল্পনায় রয়েছে যে, চুটিয়ে প্রেম করছেন তারকা দম্পতি। এমনকী তাঁরা ভক্তদের সঙ্গে লুকোচুরি খেললেও ঠিকই ধরা পড়ে যান। প্রায়শই বিজয়ের পরিবারের সঙ্গে লাঞ্চে যোগ দেন তাঁরা। দীপাবলিতেও একই সঙ্গে সময় কাটিয়েছেন বিজয়-রশ্মিকা। তবে এই মুহূর্তে তাঁরা দক্ষিণের পাওয়ারফুল তারকা হলেও তাঁদের বলিউডেও বেশ নাম-ডাক। Animal-এর সাফল্যের চাদরে এখন মুড়ে রয়েছেন রশ্মিকা মন্দান্না।

খুব স্বল্প কেরিয়ারেই নিজেকে দারুণ প্রতিষ্ঠা করে ফেলেছেন অভিনেত্রী। অন্যদিকে বিজয় বলিউডে ডেবিউ করলেও তিনি সফল হননি। তাঁকে শেষ দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুর সঙ্গে ‘কুশি’-তে। মাঝে মধ্যেই জনসাধারণের কল্যাণে এগিয়ে আসেন বিজয়। ডিয়ার কমরেড এবং গীত গোবিন্দম নামক দুটি ছবিতে অভিনয় রশ্মিকার সঙ্গে জুটি বেঁধেছিলেন বিজয়। তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রিতে মুগ্ধ সকলেই। এবার তাঁদের চার হাত এক হওয়ার পালা। কিন্তু এখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন নি তারকা যুগল। কিন্তু নিউজ 18 তেলেগুর সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, এই বছরেই গাঁটছড়া বাঁধবেন বিজয় এবং রশ্মিকা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁদের বাগদান।

যদিও এ বিষয়ে তারকা দম্পতি আনুষ্ঠানিক কিছু ঘোষণা করেননি। শোনা যায়, ‘দিয়ার কমরেড’-এর সেট থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। গত বছর রশ্মিকা হায়দরাবাদে বিজয় দেবেরকোন্ডার বাড়িতে দিওয়ালি উদযাপন করেছেন। দুজনকে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় মাঝে মধ্যেই। এই মূহুর্তে বিজয় বিদেশে ছুটি কাটাচ্ছেন, এবং সেখান থেকে ভক্তদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তার আপডেট দিচ্ছেন। অন্যদিকে রশ্মিকা, রণবীর কাপুরের ‘Animal’ এর সাফল্যে ভাসছে, যা বিশ্বব্যাপী ৮০০ কোটি টাকা আয় করেছে। অভিনেতা বর্তমানে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং করছেন। এছাড়াও তার ‘রেইনবো’, ‘দ্য গার্লফ্রেন্ড’-সহ একাধিক ছবি তাঁর পাইপলাইনে রয়েছে। অন্যদিকে বিজয় দেবেরকোন্ডাকে পরবর্তীতে পরশুরাম পেটলার ‘ফ্যামিলি স্টার’ এবং পরিচালক গৌতম তিনানুরির ‘ভিডি 12’-এ দেখা যাবে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু