গণধর্ষণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে ‘Mistry’র প্রচার থেকে সরানো হল রাম কাপুরকে

আসন্ন ওয়েব সিরিজ 'Mistry' মুক্তির আগেই বিপাকে পড়েছেন অভিনেতা রাম কাপুর। যে কারণে তাঁকে সিরিজের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রচারমূলক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ওয়েব সিরিজ ‘Mistry’ মুক্তির আগেই বিপাকে পড়েছেন অভিনেতা রাম কাপুর। যে কারণে তাঁকে সিরিজের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রচারমূলক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার (১৯ জুন) জুহুর জেডব্লিউ ম্যারিয়টে মিডিয়া ইন্টারঅ্যাকশনের সময় অভিনেতা তাঁর সহ কর্মীদের উদ্দেশ্যে ‘যৌনভাবে অনুপযুক্ত’, অ-পেশাদার মন্তব্য করেছিলেন। এরপরেই অভিনেতাকে সিরিজের সমস্ত প্রচার থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারের ঊর্ধ্বতন নেতৃত্ব। একটি প্রতিবেদন অনুসারে, এদিন ‘Mistry’-র সাংবাদিক বৈঠকের সময় তিনি তাঁর সহ-অভিনেত্রী মোনা সিংহ এবং জিওহটস্টারের নির্বাহীদের সঙ্গে বসে ছিলেন। তখনই রাম কাপুরকে বারবার যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। যাতে কিনা সেই মুহূর্তে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। অভিনেতার সহকর্মী এবং মিডিয়া ব্যক্তিত্বরাও অস্বস্তির মুখে পড়ে যায়।

এ প্রসঙ্গে জিওহটস্টারের একজন অভ্যন্তরীণ ব্যক্তি জানিয়েছেন, “সেদিন অভিনেতার পরপর সাক্ষাৎকার ছিল। এক পর্যায়ে কাজের চাপের কথা বোঝাতে গিয়ে তিনি বারবার যৌন অনুপযুক্ত সঙ্কেত দিচ্ছিলেন। যাতে এক সাংবাদিক ‘গণধর্ষণের শিকার’ বোধ করছিলেন। আর সেই সময়ে সাংবাদিই ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে ৫১ বছর বয়সী এই অভিনেতা কেবল মিডিয়ার কাছেই নয়, জিওহটস্টার এবং জনসংযোগ দলের সদস্যদের কাছেও অতিরিক্ত যৌন সম্পর্কিত অনুপযুক্ত মন্তব্য করেছেন।” একজন নির্বাহী বর্ণনা বলেছেন, “তিনি আমার সহকর্মীর পোশাকের দিকে তাকিয়ে তাঁর দৈর্ঘ্যের কথা উল্লেখ করে বলেছিলেন, তাঁর ‘পোশাক বিভ্রান্তিকর’। এমনকী তিনি আমাদের একজন পুরুষ সহকর্মীকে দেখিয়ে বলেন যে, তাকে তাঁর মায়ের জন্ম দেওয়া উচিত হয়নি।

এরপর তিনি যৌন অবস্থানের কথাও উল্লেখ করেছিলেন।” এরপরেই অভিনেতার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ জুন সকালে, JioHotstar-এর ঊর্ধ্বতন নেতৃত্ব এবং HR বিভাগ অভ্যন্তরীণ আলোচনা এবং একাধিক প্রত্যক্ষদর্শীর নিশ্চিতকরণের পরে, প্ল্যাটফর্মটি মিস্ত্রির জন্য বাকি প্রচারমূলক ইভেন্টগুলি থেকে রামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছে, “এই কর্মক্ষেত্রটি মর্যাদা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন এবং প্রত্যক্ষদর্শীদের দ্বারা ঘটনাগুলি নিশ্চিত হওয়ার পরে, নেতৃত্ব তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছে।’ তবে এই বিতর্কের বিষয়ে এখনও কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি রাম কাপুর।

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

গালওয়ানে ভারতের সেনাদের উপরে হামলার নেতৃত্বে থাকা সেনা আধিকারিক বরখাস্ত

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি