৩০ বছরের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব, সলমানের সম্পত্তির পরিমাণ কত?

সলমান প্রায় ২,৯০০ কোটি টাকা সম্পত্তির মালিক।তিনি প্রতি ফিল্ম পিছু ১০০ কোটি টাকা চার্জ করেন। তিনি বার্ষিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ৩০০ কোটি রুপি উপার্জন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ৫৮ বছরে পদার্পণ করলেন বলিউড ভাইজান সলমান খান। বলিউডের সুলতান তিনি। তাঁর জন্মদিন ঘিরে আলাদাই উত্তেজনা সলমন ভক্তদের। অভিনেতার এই জন্মদিন উপলক্ষে জেনে নিন, তাঁর বিষয়ে কিছু অজানা তথ্য। গতকাল রাত থেকেই অভিনেতার জন্মদিন সেলিব্রেশন চলছে। শহরে পা ফেলা মাত্রই বোন অর্পিতা খানের বাড়ি চলে যান অভিনেতা। এরপর ভাগ্নির সঙ্গে মিলে ৩ স্তরের কেক কাটেন অভিনেতা। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার পরিবারের অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন ববি দেওল, রীতেশ জেনেলিয়া-সহ অনেকেই। এছাড়াও সকাল থেকেই ভক্তদের পাশাপাশি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা সলমনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একমাত্র বিরত ছিলেন অভিনেতা শাহরুখ খান। প্রায় ৩৫ বছর ধরে বলিউডে রাজত্ব সলমান। তাঁর ঝুলিতে হিটের লিস্ট অগন্তি। অনেক অভিনেত্রী, মডেলের প্রেমে পড়েও কারোর সঙ্গেই ঘর বাঁধা হয়নি অভিনেতার।

তাই ৫৮ বছরেও তিনি মোস্ট এলিজেবল বেচলর বলিউডের। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নায়িকার স্বপ্নের নায়ক ছিলেন তিনি। কিন্তু শেষমেষ তিক্ত অভিজ্ঞতা কাঁধে নিয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তাঁরা। এছাড়াও দীর্ঘ কেরিয়ারে সলমান একাধিকবার আইনী জটিলতাতেও জড়িয়েছেন। যার মধ্যে একটি ১৯৯৮ সালে কৃষ্ণ হরিণ হত্যা করে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের চোখে পড়ে যাওয়া। এখনও তিনি তাঁর নজরেই বন্দী। গতবছর থেকেই লরেন্সের কাছ থেকে একাধিকবার মৃত্যু হুমকি পেয়েছেন তিনি। যার ফলে বেড়েছে তাঁর নিরাপত্তারক্ষীর সংখ্যা। সবটা সামলেও অভিনেতা চির কুল। তাঁর হাত ধরে বলিউডে ডেবিউ হয়েছে একাধিক অভিনেতা-অভিনেত্রীর।সুতরাং বলিউডে সলমানের অবদান অনস্বীকার্য। এদিন সন্ধ্যে থেকেই সলমানের বাড়ির সামনে ভক্তদের উজাড় করা ভিড় লক্ষণীয়। যা নিয়ন্ত্রণে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে পুলিশের। এই নায়কের সম্পত্তির পরিমাণ কত, আপনাদের জানা আছে? মৃত্যুর পর তাঁর সম্পত্তির ভাগীদার কারা হবেন তাও অজানা। তিনি চলচ্চিত্র এবং বিজ্ঞাপন অনুমোদন পিছু কত টাকা নেন চটপট জেনে নিন।

সলমান প্রায় ২,৯০০ কোটি টাকা সম্পত্তির মালিক।তিনি প্রতি ফিল্ম পিছু ১০০ কোটি টাকা চার্জ করেন। তিনি বার্ষিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে ৩০০ কোটি রুপি উপার্জন করেন। সালমান খানের, পোশাকের ব্র্যান্ড বিয়িং হিউম্যান এবং একটি বোন কোম্পানি, বিয়িং স্ট্রিং-সহ একাধিক ব্যবসা রয়েছে। ‘সালমান খান ফিল্মস’ নামে একটি ফিল্ম প্রোডাকশন ব্যানার রয়েছে, যা ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অভিনেতা Yatra.com এবং Chingari এর মতো স্টার্টআপগুলিতেও বিনিয়োগ করেছেন। তাঁর মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের মূল্য ১০০ কোটি রুপি। সালমান খান পানভেলে ১৫০ একর জুড়ে একটি খামারবাড়ি এবং গোরাইতে একটি সমুদ্রমুখী বাংলোরও মালিক। সুপারস্টার বিলাসবহুল যানবাহনেরও একজন বিশাল সংগ্রাহক। তাঁর একটি অডি A8L, একটি Audi RS7, একটি রেঞ্জ রোভার ভোগ অটোবায়োগ্রাফি, একটি মার্সিডিজ বেঞ্জ জিএল 350 সিডিআই, একটি মার্সিডিজ এস ক্লাস, একটি পোর্শে কেয়েন টার্বো এবং একটি মার্সিডিজ বেঞ্জ AMG GLE43, ইয়ামাহা R1, একটি Suzuki GSX-R1000Z এবং একটি Suzuki Intruder M1800 RZ রয়েছে। শাহরুখ খান, আমির এবং অক্ষয় কুমারের বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে টিকে আছেন। এর একমাত্র কারণ তাঁর কঠোর পরিশ্রম, চলচ্চিত্রের সঠিক পছন্দ এবং সাধারণ ভাগ্যের সংমিশ্রণ।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম