বিরুষ্কার পথেই হাঁটলেন রালিয়া জুটি, দু-বছরের আগে রাহার মুখ প্রকাশ্যে আনবেন না

এবার বিরুষ্কার পথেই হাঁটলেন রালিয়া জুটি। তাঁরাও জানিয়ে দিলেন ২ বছরের আগে, তাঁরা তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের পাওয়ারফুল দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট তাঁদের প্রথম সন্তান রাহাকে স্বাগত জানিয়েছেন ২০২২-এর ৬ নভেম্বর। তখন থেকেই রাহার মুখ প্রকাশ না করার বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছেন তারকা দম্পতি। রালিয়া জুটি তাঁদের কন্যাসন্তানের নাম প্রকাশ করলেও মুখ এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেন নি। যদিও বর্তমানে এটাই ট্রেন্ড চলছে। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি এখনও আনুষ্ঠানিকভাবে তাঁদের কন্যা ভামিকার মুখ প্রকাশ্যে আনেন নি। প্রায় ২ বছর হতে চলল ভামিকার বয়স। তবে কিছুদিন আগেই বৃন্দাবনের মন্দির থেকে বিরুষ্কার মেয়ের ছবি ভাইরাল হয়েছিল আরও একবার। তবে এ নিয়ে কোনও মন্তব্য করেননি তারকা জুটি। এবার বিরুষ্কার পথেই হাঁটলেন রালিয়া জুটি। তাঁরাও জানিয়ে দিলেন ২ বছরের আগে, তাঁরা তাঁদের সন্তানকে প্রকাশ্যে আনবেন না।

৭ জানুয়ারী, দম্পতি, রাহাকে নিয়ে বাইরে বেরোলেও পাপারাজ্জিদের মেয়ের ছবি তুলতে না করেন। শনিবার রণবীর কাপুর-আলিয়া ভাট, নীতু কাপুরের সঙ্গে পাপারাজ্জিদের সঙ্গে দেখা করেন। সাক্ষাতের সময়, তাঁরা অনুরোধ করেন দয়া করে যে, অন্তত দুই বছর বয়স না হওয়া পর্যন্ত তাঁর ছবি ক্লিক করবেন না। এমনকী রনবীর নিজেও পাপরিজ্জিদের ক্যামেরা হাতে নিয়ে দেখেন, তাঁরা মেয়ের ছবি তুলেছে কিনা। এরপরেই গন্তব্যে চলে যান রনবীর-আলিয়া। সম্প্রতি, আলিয়া এবং রণবীর তাঁদের কন্যা সন্তানের নাম ঘোষণা করে জানান, “রাহা নামটি তাঁর দাদির দ্বারা নির্বাচিত। যার অর্থ ঐশ্বরিক পথ।

সম্প্রতি কেরিয়ারের শীর্ষে মা হওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে আলিয়া একটি সাক্ষাৎকারে জানান,” হ্যাঁ, আমার কেরিয়ারের শীর্ষে এসে, বিয়ে করার এবং সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিয়ে বা মাতৃত্ব আমার কাজের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনবে না। আমি এসব বিষয়ে কোনও পরোয়া করি না। আমি জানতাম যে, সন্তান নেওয়ার সিদ্ধান্তের জন্য আমি কখনই অনুশোচনা করব না। মা হিসেবে প্রতিটি মুহূর্ত আমার কাছে অর্থবহ। এছাড়াও, আমি একজন অভিনেতা হিসাবে নিজেকে বিশ্বাস করি। আপনি যদি কঠোর পরিশ্রম করি, আমি একজন ভাল অভিনেতা হতে পারবো। আমি আমার কাজকে অনেক মূল্য দিই, কিন্তু আমি এর বাইরেও আমার জীবনকে মূল্য দিই এবং আমি দুটির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই পছন্দ করি।”

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের