চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শীর্ষস্থান ধরে রাখল ‘পরিণীতা’, বাকি সিরিয়ালের কী হাল?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-র তালিকায় সুনামি তুলছে জি বাংলার পরিণীতা। কয়েক মাস জুড়েই টিআরপির শীর্ষাসন দখল করে রেখেছে এই ধারাবাহিক। এই মেগার দাপটে টিকতে পারছেন না কেউ। আজ বৃহস্পতিবার, মানেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। মাস কয়েক ধরেই টিআরপির তালিকায় খুবই খারাপ অবস্থা গীতা LLB এবং ফুলকির। যারা একসময় টিআরপির শীর্ষে রীতিমতো রাজ করত। এখন এই ধারাবাহিকগুলিকে টপকে টিআরপির শীর্ষে রাজ করছে পরিণীতা। মাত্র স্বল্পদিন হয়েছে এই ধারাবাহিক এর, তাতেই দর্শকদের কাছে সেরা হয়ে উঠেছে উদয়ের পরিণীতি। টিআরপিতেই মিলছে সেই প্রমাণ।

আসলে বাংলা ধারাবাহিকগুলির এখন চ্যানেলেটিকে থাকার মূল অস্ত্র TRP, অর্থাৎ কোন ধারাবাহিক কতটা দর্শকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে, সেটাই TRP র আকারে প্রকাশ পায়। তাই টিআরপিতে যে মেগার স্থায়ীত্ব কম, তার আয়ু ততটাই কম। অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে। এমনকী টপার হওয়া ধারাবাহিকও টিআরপির সেরা ১০ থেকে ছিটকে গিয়েছে, তাই তাকেও বিদায় নিতে হয়েছে চ্যানেল থেকে, এমন উদাহরণও রয়েছে প্রচুর। যাই হোক, এই সপ্তাহেও টিআরপিতে তালিকাতে কোনও উলটপুরাণ ঘটেনি। প্রথমস্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে রয়েছে জগদ্ধাত্রী, তৃতীয়স্থানে রয়েছে ফুলকি, চতুর্থস্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ এবং পঞ্চমস্থানে রয়েছে গীতা LLB। বাকিরা কে কোথায়, চটপট জেনে নিন….

প্রথম: পরিণীতা 7.2 (জি বাংলা)
দ্বিতীয়: জগদ্ধাত্রী 6.5 (জি বাংলা)
তৃতীয়: ফুলকি 6.4 (জি বাংলা)
চতুর্থ: রাঙামতী তীরন্দাজ 6.3 (জি বাংলা)
পঞ্চম: গীতা LLB 6.2
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (জি বাংলা), কথা (স্টার জলসা) 6.1
সপ্তম: উড়ান 5.7 (স্টার জলসা)
অষ্টম: চিরসখা 5.2 (স্টার জলসা)
নবম: মিত্তির বাড়ি 5.1 (স্টার জলসা)
দশম: দুগ্গামণি 5.0 (জি বাংলা)

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ