চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপি-তে ‘পরশুরাম’ ও ‘বিদ্যা ব্যানার্জি’-র হাড্ডাহাড্ডি লড়াই, শীর্ষাসন কার দখলে?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-র তালিকায় বড় রদবদল, শীর্ষাসন ধরে রাখল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, ‘রাঙামতী তীরন্দাজ’ কে টেক্কা দিয়ে টিআরপির দ্বিতীয়স্থানে উঠে এলো ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। শুরু থেকেই স্বস্তিকা দত্তের এই ধারাবাহিক টিআরপিতে ভাল জায়গায় রয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। সময় মতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। অতীতে এমন একাধিক উদাহরণ রয়েছে। যেখানে যে সিরিয়ালটি শুরুর দিকে দুর্দান্ত ফল করত সেই সিরিয়ালই শেষে TRP থেকে ছিটকে গিয়েছে, যাকে নিয়ে মানুষের মনে বিতৃষ্ণা তৈরি হয়েছিল দর্শকদের। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে সিরিয়ালগুলি।

শুরু থেকেই টিআরপিতে রাজত্ব করছে পরশুরাম। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্ত স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। অন্যদিকে বিদ্যা ব্যানার্জিও দারুণ ফল করছেন। কাহিনী মন জয় করে নিয়েছে। বিদ্যা একজন কলেজের অধ্যাপিকা। কলেজের দুর্নীতি নির্মূলের চেষ্টা করছেন। তাই তাঁর শত্রুর সংখ্যা কম নয়। ইতিমধ্যেই তার বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু সেই বিয়ে তিনি মানেন না। এই নিয়েই এগোচ্ছে কাহিনী। তাই ধারাবাহিকের কাহিনী মন জয় করেছে ভক্তদের। নতুন ধারাবাহিকের মধ্যে বিদ্যা ব্যানার্জি শুরু থেকেই দারুণ রাজত্ব করছে TRP তে। এ সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। তবে এ সপ্তাহের বেঙ্গল টপার পরশুরাম। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, দ্বিতীয়স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি, তৃতীয় পজিশনে রয়েছে পরিণীতা, চতুর্থ স্থানে রয়েছে রাঙামতী তিরন্দাজ, আর পঞ্চমে রয়েছে তারে ধরি ধরি মনে করি, ও মোর দরদিয়া।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম ৭.৩ (স্টার জলসা) 

দ্বিতীয়: বিদ্যা ব্যানার্জি ৭.১ (স্টার জলসা)

তৃতীয়: পরিণীতা ৬.৯ (জি বাংলা)

চতুর্থ: রাঙামতী তীরন্দাজ ৬.৬ (স্টার জলসা)

পঞ্চম: তারে ধরি মনে করি, ও মোর দরদিয়া (স্টার জলসা) ৬.৫

ষষ্ঠ: চিরসখা ৬.১ (স্টার জলসা)

সপ্তম: আমাদের দাদামণি ৫.৯

অষ্টম: জোয়ার ভাঁটা ৫.৮

নবম: লক্ষ্মী ঝাঁপি ৫.৭

দশম: চিরদিনই তুমি যে আমার ৫.৬

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ