TRP-তে আবারও মুখ পুড়ল ‘পরশুরাম’-এর, শীর্ষাসন কার দখলে?

টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার 'পরিণীতা'। যার দাপটে শীর্ষস্থানচ্যুত হয়েছে স্টার জলসার 'পরশুরাম'।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেয়েছে জি বাংলার ‘পরিণীতা’। যার দাপটে শীর্ষস্থানচ্যুত হয়েছে স্টার জলসার ‘পরশুরাম’। হ্যাঁ, সপ্তাহ কয়েক ধরে TRP তালিকায় ব্যাপক রদবদল হয়েছে। শীর্ষাসন থেকে ছিটকে গিয়েছে পরশুরাম। যে ধারাবাহিকটি শুরু থেকেই টিআরপি-র শীর্ষাসন দখল করে রেখেছিল। কিন্তু পরিণীতা আসতে তার জায়গা খানিকটা বদল হলেও আবারও শীর্ষাসন ফিরে পেয়েছিল এই মেগা ধারাবাহিক। কিন্তু আবারও পরশুরাম জায়গা হারাল। তবে দ্বিতীয় স্থানে জোয়ার ভাঁটা-র সঙ্গে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। তবে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘রাঙামতী তীরন্দাজ’রা।

এদিকে গত কয়েক সপ্তাহ টিআরপি-র সেরা পাঁচে না থাকলেও এ সপ্তাহে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। বৃহস্পতিবারেই হিসেবমতো চলে আসে বাংলা সিরিয়ালের টিআরপি। কিন্তু এ সপ্তাহে হলিডে থাকার জন্যে একদিন পরে তথা শুক্রবার টিআরপি এসেছে। যাই হোক, TRP-র সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের মধ্যে। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনছে চ্যানেল কর্তৃপক্ষগুলি। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক ঠাঁই পেল। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে পরশুরাম, জোয়ার ভাঁটা, তৃতীয় স্থানে রয়েছে, তারে ধরি ধরি মনে করি, চতুর্থ স্থানে রয়েছে রাঙামতী তীরন্দাজ এবং পঞ্চমে রয়েছে দ্য প্রফেসর বিদ্যা ব্যানার্জি।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.২

দ্বিতীয়: পরশুরাম, জোয়ার ভাঁটা ৫.৮

তৃতীয়: তারে ধরি ধরি মনে করি ৫.৭

চতুর্থ: রাঙামতী তীরন্দাজ ৫.৫

পঞ্চম: ও মোর দরদিয়া, বিদ্যা ব্যানার্জি ৫.৩

ষষ্ঠ: গঙ্গা ৫.২

সপ্তম: কুসুম ৫.০

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি ৪.৯

নবম: আমাদের দাদামণি, কনে দেখা আলো ৪.৫

দশম: চিরদিনই তুমি যে আমার ৪.৩

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

গলা ব্যাথায় কাহিল? অব্যর্থ দাওয়াইয়ের কাজ করবে রান্নাঘরে থাকা আদা

শনির বক্রীচক্রে ভাগ্য খুলছে ৩ রাশির জাতকদের! কেরিয়ার ও ব্যবসায় মিলতে পারে সাফল্য!

১ অগস্ট থেকেই বদলাবে ভাগ্য! শুক্রের অবস্থান বদলে বিপদ বাড়বে ৪ রাশির জাতকদের

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ