চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিআরপি-তে মুখ পুড়ল গীতা এল এল বি-র, শীর্ষস্থান দখলে বিশাল চমক

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই TRP আসার দিন। গোটা সপ্তাহে কে কেমন পারফরম্যান্স করল, দর্শক কে কেমন টানল সবটাই TRP-তে প্রকাশ পায়। বাংলা সিরিয়াল জগতের অন্যতম ব্রহ্মাস্ত্র হল এই TRP। কারণ TRP-র ছোবলে এখনও পর্যন্ত চ্যানেল থেকে বিদায় নিয়েছে একাধিক ধারাবাহিক। নতুন হোক বা পুরনো হোক, TRP-তে খারাপ নম্বর পেলে অল্পদিনেই বিদায়ের ঘন্টা বেজে যায় সিরিয়াল গুলোর। আবার TRP-তে ভাল নম্বর পেলে বছরের পর বছর টিকে যায় একাধিক ধারাবাহিক। কয়েক সপ্তাহ জুড়েই বাংলা ধারাবাহিকের TRP-তে ব্যপক রদবদল হচ্ছে। বর্তমানে সবাইকে এক্কেবারে ক্লিনবোল্ড করে টিআরপির শীর্ষে রাজত্ব করছে ‘ফুলকি’। ওদিকে TRP-র অনেক নিচে নেমে গিয়েছে ‘নিম ফুলের মধু’। যদিও গীতা LLB এবং জগদ্ধাত্রী নিজেদের জায়গা বহাল রেখেছে।

চলুন আর বেশ কথা না বলে জমিয়ে দেওয়া যাক, এ সপ্তাহে TRP-তে কে বাজিমাত করল এবং কার কপাল পুড়ল? প্রথমেই রয়েছে জি বাংলার ফুলকি। দ্বিতীয় স্থান দখল করেছে স্টার জলসার জগদ্ধাত্রী। তৃতীয়স্থানে রয়েছে গীতা LLB। চতুর্থস্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। পঞ্চম স্থানে রয়েছে কথা। ষষ্ঠস্থান যৌথভাবে দখল করেছে, উড়ান এবং পরিণীতা। সপ্তমে রয়েছে শুভ বিবাহ। অষ্টম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। নবমে রয়েছে শুভ বিবাহ এবং দশম স্থান দখল করেছে রোশনাই। একাদশ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া এবং আনন্দী, দ্বাদশ স্থান দখলে রেখেছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ। ত্রয়োদশ স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল। ১৪ নম্বর পজিশনে রয়েছে মিঠাঝোরা। ১৫ নম্বর স্থানে রয়েছে মালবদল। ১৬ নম্বর স্থানে রয়েছে চিনি।

এবার রেটিং নম্বর দেখুন….

১. ফুলকি: ৭.৩
২. জগদ্ধাত্রী: ৭.২
৩. গীতা LLB: ৭.১
৪. কোন গোপনে মন ভেসেছে: ৭.০
৫. কথা: ৬.৭
৬. উড়ান, পরিণীতা: ৬.৬
৭. রাঙ্গামতি তীরন্দাজ: ৬.২
৮. শুভ বিবাহ: ৬.১
৯. রোশনাই: ৬.০
১০. অনুরাগের ছোঁয়া, আনন্দী: ৫.৯
১১. ডায়মন্ড দিদি জিন্দাবাদ: ৫.৭
১২. নিম ফুলের মধু: ৫.২
১৩. দুই শালিক: ৫.০
১৪. মিঠিঝোরা: ৪.৯
১৫. হরগৌরী পাইস হোটেল: ৪.৩

নন ফিকশন

প্রথম দিদি No.1: ৫.৭
সা রে গা মা পা: ৫.১

Published by:

Share Link:

More Releted News:

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ