চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP-তে জোর টক্কর, ‘পরশুরাম’-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ‘বিদ্যা ব্যানার্জি’, আর কার কী হাল?

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোড়া ধামাকা। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেল জি বাংলার ‘পরিণীতা’। স্টার জলসার ‘পরশুরাম’-এর পাশাপাশি স্থান নিল ‘পরিণীতা’। অন্য দিকে TRP-র শীর্ষাসন বহাল রেখেছে ‘পরশুরাম’। তবে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘বিদ্যা ব্যানার্জি’, এবং ‘রাঙামতী তীরন্দাজ’রা। TRP-র দ্বিতীয় স্থান দখল করল এই ধারাবাহিক। আজ বৃহস্পতিবার। চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতা দের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিক গুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছে পরশুরাম। স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না অন্য ধারাবাহিক। আর এই ধারাবাহিকের মাধ্যমেই স্টার জলসা টিআরপিতে ফর্মে ফিরেছে। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরশুরাম, পরিণীতা, দ্বিতীয়স্থানে দ্য প্রফেসর বিদ্যা ব্যানার্জি, রাঙামতী তীরন্দাজ, তৃতীয় পজিশনে রয়েছে তারে ধরি ধরি মনে করি, চতুর্থস্থানে রয়েছে ও মোর দরদিয়া, আর পঞ্চমে রয়েছে জোয়ার ভাঁটা।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরশুরাম, পরিণীতা ৬.৬

দ্বিতীয়: বিদ্যা ব্যানার্জি, রাঙামতী তীরন্দাজ ৬.২

তৃতীয়: তারে ধরি ধরি মনে করি ৬.০

চতুর্থ: ও মোর দরদিয়া ৫.৯

পঞ্চম: জোয়ার ভাঁটা ৫.৮

ষষ্ঠ: চিরদিনই তুমি যে আমার ৫.৬

সপ্তম: বেশ করেছি প্রেম করেছি ৫.৩

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি, চিরসখা ৫.১

নবম: কুসুম ৫.০

দশম: কম্পাস ৪.৪

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ