মেয়ে নয়, দ্বিতীয়বারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন রিহানা: সূত্র

হ্যাঁ, প্রথম সন্তানের ১ বছরের মধ্যেই দ্বিতীয়বার গর্ভবতী হন রিহানা, আর তা প্রকাশ্যে এনেছেন মাস কয়েক আগে। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, গত ৩ অগস্ট দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু গুজব উঠেছিল গায়িকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বিয়ে না হয়ে যেতেই সন্তানের জন্ম বিষয়টি ট্রেন্ডিংয়ে রয়েছে, এছাড়াও ১ টি সন্তানের বেশি দুটি সন্তান, এখন সেটাও ট্রেন্ডিং, বিনোদন মহলে। যাই হোক, গতবছরেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন আন্তর্জাতিক পপ তারকা রিহানা, বিয়ের আগেই বাবা-মা হয়েছেন আসাপ রকি এবং রিহানা। বিশ্বমানের তারকা রিহানা তাঁর গর্ভাবস্থার একাধিক ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। গর্ভবতী অবস্থায় তাঁর একেকটি দুঃসাহসিক ফটোশুটের ছবি সেই সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল।

তাঁর প্রথম সন্তান পুত্র, আর দ্বিতীয়টিও পুত্রসন্তান। হ্যাঁ, প্রথম সন্তানের ১ বছরের মধ্যেই দ্বিতীয়বার গর্ভবতী হন রিহানা, আর তা প্রকাশ্যে এনেছেন মাস কয়েক আগে। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, গত ৩ অগস্ট দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু গুজব উঠেছিল গায়িকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম ‘পিপল’ দাবি করছে, গায়িকা দ্বিতীয়বারও পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু রিহানার তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। সোমবার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিহানা একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন, যে র‌্যাপার আসাপ রকির সঙ্গে তাঁর দ্বিতীয় সন্তান।

মার্কিন সূত্র অনুসারে, আন্তর্জাতিক গায়িকা তথা বিউটি উদ্যোক্তা রিহানার দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে লস অ্যাঞ্জেলেসের একটি বেসরকারি হাসপাতালে। তবে সন্তানের নাম-সহ তাঁর আসার খবর কিছুই জানাননি রিহানা। রিহানা শুধুই একজন গায়িকা নন, তিনি একজন সফল মেকআপ, অন্তর্বাস এবং উচ্চ-ফ্যাশন ব্র্যান্ডগুলির উদ্যোক্তা৷ বিশ্বের অন্যতম বিলিনিয়ার। দ্বিতীয় সন্তান আসার আগে তিনি একাধিক সম্পত্তি ক্রয় করেছেন। রিহানার শেষ অ্যালবাম ছিল, “ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার”।

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ