গর্ভাবস্থায় সন্তানকে ‘স্তন পান’ করাচ্ছেন রিহানা, ছবি ভাইরাল হতেই মিলল ‘সুপার মা’ আখ্যা

ছেলের ৯ মাসের মধ্যেই আবারও মা হতে চলেছেন তিনি, এই খবরটি শোনামাত্রই যেমন চমকে গিয়েছিলেন সবাই, তেমনি এদিন রিহানার সন্তানকে 'Breastfeed' খাওয়ানোর ছবি দেখেও মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সন্তানকে স্তনপান করা মায়ের বড্ড অভাব। সব এখন মডার্ণ মা। তাই ছোটো থেকেই সন্তানকে বোতলে করে দুধ পান করাচ্ছেন বেশিরভাগ মায়েরা। যাতে চাকরি সূত্রে বা কর্মসূত্রে মায়েরা সারাদিন বাইরে থাকলেও কোনও অসুবিধা না হয় সন্তানদের। আবার মাঝে মাঝে ফিগার যাতে ঘেঁটে না যায়, সেই কারণেও বাচ্চাকে স্তনপান অভ্যাস করান না মায়েরা। যুগের সঙ্গে তাল মিলিয়ে বাচ্চাদের স্তন পান করার বিষয়টি এখন প্রায় উঠেই গিয়েছে বলা চলে। তবে সম্প্রতি এই আধুনিক ত্যাবু ভাঙছেন খোদ সেলিব্রিটিরাই। মাঝে মধ্যেই সন্তানদের স্তনপান করারনোর ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন তারকারা। যার মধ্যে বলিউড, রয়েছে হলিউডও। সম্প্রতি সন্তানকে স্তনপান করানোর ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে একেবারে তাক লাগিয়ে দিলেন আন্তর্জাতিক পপস্টার রিহানা। যিনি সর্বদা সমাজের ত্যাবু ভাঙতেই বিশ্বাসী, এবং নিজের মতো করে বাঁচতেও অভ্যাসী।

ছেলের ৯ মাসের মধ্যেই আবারও মা হতে চলেছেন তিনি, এই খবরটি শোনামাত্রই যেমন চমকে গিয়েছিলেন সবাই, তেমনি এদিন রিহানার সন্তানকে ‘Breastfeed’ খাওয়ানোর ছবি দেখেও মুগ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। Savage X Fenty-নামক একটি অন্তর্বাস ব্র্যান্ডের ইনস্টাগ্রাম পেইজ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে ছবিগুলি। বর্তমানে, রিহানা A$AP রকির সঙ্গেই তাঁর দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, রিহানা তাঁর ছেলেকে জড়িয়ে ধরে বসে আছেন। আর নতুন অন্তর্বাসের প্রচার করার সময় ছেলেকে স্তনপান করাচ্ছেন তিনি। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “আপনার বাচ্চাকে স্তনপান করানোর জন্য উপযুক্ত অন্তর্বাস।”

সুতরাং বোঝাই যাচ্ছে, রিহানা এই অন্তর্বাস প্রচারের জন্যেই এই কাণ্ডটি ঘটালেন। ইন্টারনেট পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “গর্ভবতী হয়েও আরেকজনকে বুকের দুধ খাওয়াচ্ছেন। মহিলারা সত্যিই আশ্চর্যজনক।” আরও একজন মন্তব্য করেছেন, “তিনি সর্বদা মা হতে পছন্দ করেন, এটি খুব সুন্দর!” এই বছরের শুরুর দিকে, গত পাঁচ বছর পর রিহানা Savage X Fenty অন্তর্বাস ব্র্যান্ড থেকে প্রধান নির্বাহী পদে পদত্যাগ করেন। তবে ব্র্যান্ডের মডেল হিসেবে এখনও তিনি নেতৃত্বের পদে রয়েছেন। ২০১৮ সালে Savage X Fenty এই কোম্পানির যাত্রা শুরু হয়। রিহানা এবং রকি তাঁদের প্রথম পুত্রকে ২০২২ সালের মে মাসে স্বাগত জানায়।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই