“বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভবিষ্যতে ছেলেরা কী ভাববে, তবুও সেক্স কমেডিতে অভিনয় করে লজ্জিত নই” : রীতেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করেছিলেন বলিউডের অন্যতম স্বনামধন্য অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh)। যার অভিনীত ব্যাক-টু-ব্যাক কমেডি-থ্রিলার আজও মানুষকে আনন্দ দেয়। যার জন্যে জিতে নিয়েছিলেন তিনটি সম্মানিত পুরষ্কার এবং অর্জন করেছিলেন বলিউডের সবচেয়ে প্রতিশ্রুতিশীল কমিক প্রতিভার ট্যাগ। হ্যাঁ, অভিনেতা রীতেশ দেশমুখ আজ আমাদের আলোচ্য বিষয়। অভিনেতার বাবা বিলাসরাও দেশমুখ একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আসলে, রীতেশ বরাবরই নিজের পরিবার, দুই সন্তানের থেকে কেরিয়ারকে আলাদা করে দেখেছেন। তাই সংসার চালানোর উদ্দেশ্যে নয়, নিজের স্বপ্ন পূরণ করতেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। হ্যাঁ, সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, সেক্স কমেডি চলচ্চিত্র করার বিষয়ে মুখ খুললেন রীতেশ দেশমুখ। জানালেন, এই ফিল্ম করার জন্যে তিনি একদমই লজ্জিত নন। এমনকী বাচ্চারা তাঁর সম্পর্কে কী ভাববে সেই নিয়েও চিন্তা করেন না তিনি।

সম্প্রতি তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, “আমিই একমাত্র অভিনেতা যিনি বলিউডে প্রায় ৪-৫টি সেক্স কমেডি করেছেন। কিন্তু এতে আমি লজ্জিত নই। এই ছবি করা নিয়েও আমি কখনও ভাবিনি যে, আমার ছেলে আমার বিষয়ে ভবিষ্যতে কি ভাববে। এমনকী আমি ছবিগুলি করেছি, তখন আমার বাবা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন। আমি যা পছন্দ করেছি, তাই করেছি। আমার বাবা-মা কখনই আমাকে বলে দেয়নি, আমি কী করব, কী করব না। তাঁরা আমাকে আমার পছন্দ অনুযায়ী আমার পেশা বেছে নেওয়ার অনুমতি দিয়েছিলেন।”

জেনেলিয়া-রীতেশের দুই সন্তান- রাহিল এবং রিয়ান। তাঁদের সম্পর্কে অভিনেতা প্রকাশ করেছেন যে, “তাঁদের বাবা যে একজন খ্যাতিমান তারকা, তা আমার বাচ্চারা জানেই না। তবে তাঁদের স্কুলের বন্ধুরা বলে যে, তাঁদের ‘বাবা একজন তারকা’। আমার বাচ্চারা এখনও বুঝতে পারে না যে, কেন পাপারাৎজিরা এবং ভক্তরা আমার সঙ্গে ছবি তুলতে চায়। আসলে তাঁরা এখনও স্টারডম সম্পর্কে সম্পূর্ন সচেতন নয়। কিন্তু আমি বলব, খ্যাতি ক্ষণস্থায়ী মাত্র। আপনি যাকে খ্যাতি বলে মনে করেন, তা হয়তো একটি বিভ্রম। আমার বাচ্চারা স্কুলে যায় এবং তাঁদের বন্ধুরা তাঁদের বলে তোমাদের বাবা একজন তারকা। কিন্তু আমি আমার বাচ্চাদের শেখাই, ‘যাও এবং তোমার বন্ধুদের গিয়ে বল যে আমার বাবা আমার জন্য এবং আমাদের পরিবারকে বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন কাজ করতে যান।’ উল্লেখ্য, রীতেশ দেশমুখ, মস্তি, গ্র্যান্ড মস্তি, কেয়া কুল হ্যায় হাম এবং কেয়া সুপার কুল হ্যায় হাম এর মতো একাধিক ব্লকবাস্টার কমেডি ছবিতে কাজ করেছেন।

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান