ধর্মের বিষ ঢালা রাজনৈতিক দলগুলির থেকে সাবধান, নাম না করে বিজেপিকে খোঁচা রীতেশের

প্রথমেই ধর্মের ধ্বজাধারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, 'যে দল আপনাকে ধর্ম বাঁচানোর জন্য ডাকছে। বলে ধর্ম বিপদে পড়েছে। আসলে তারাই ধর্মের প্রার্থনা করে চলেছে, কারণ তাঁদের দল বিপদে পড়লেই তাঁরা ধর্মের কাছে শরণাপন্ন হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভায় কোন দল কাকে মাঠে নামাবে সেই তালিকাও ঘোষণা করে ফেলেছে। এক্কেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল মহারাষ্ট্রের রাজনৈতিক দলগুলি। এদিকে নির্বাচনে তারকাদের যোগদানের বিষয়টাও নতুন নয়। চব্বিশের লোকসভা নির্বাচনের সময় একাধিক তারকা রাজনীতিতে যোগ দিয়েছেন এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে লড়েওছেন। আবার কেউ প্রচারেও ঘনিষ্ঠদের সঙ্গ রয়েছেন। মহারাষ্ট্রের আগামী বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের মেজো ছেলে ধীরজ দেশমুখ লাতুরের গ্রামীণ নির্বাচনী এলাকা থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এটি ছিল তাঁর ঐতিহ্যবাহী নির্বাচনী এলাকা। কারণ এখানকার দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক তিনি।

এদিন দাদার হয়ে প্রচারে নামেন ধীরজের ছোট ভাই তথা অভিনেতা রীতেশ দেশমুখ। যুব মেলায় একটি জনসভায় ভাষণও দিতে দেখা গিয়েছে অভিনেতাকে। দাদার হয়ে ভোটে প্রচারের জন্যে নিজের ব্যস্ততম সময়সূচি থেকে বেরিয়ে এলেন অভিনেতা। অনন্য স্টাইলে কথা বলে মুগ্ধ করলেন এলাকাবাসীদের। আর প্রথমেই ধর্মের ধ্বজাধারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘যে দল আপনাকে ধর্ম বাঁচানোর জন্য ডাকছে। বলছে, ধর্ম বিপদে পড়েছে। আসলে তারাই ধর্মের প্রার্থনা করে চলেছে অনবরত, কারণ তাঁদের দল বিপদে পড়েছে। বলে, আপনারা আমাদের রক্ষা করুন। ছোটবেলা থেকে যাকে ধীরজ বলে ডাকতাম, তোমার কারণেই আমাকে ধীরজ ভাইয়া ডাকতে হচ্ছে। আমি বলেছিলাম এই দুর্গ তোমার। গতকালের নারী সভা ছিল নিশ্চিত জয়। বিরোধীরা সবসময় চায় আপনি তাদের কাছে যান। আজ আমাদের যুবকরা লাতুর প্যাটার্নে শিক্ষা পাচ্ছে। এইবার বোতামটি জোরে চাপুন। এবার হোক একটি ঝলমলে পরিবেশ। সামনে বিপদ আসছে। আর বিকাশের কাজের একটাই নাম ধীরাজ দেশমুখ।’

এরপর ভারতীয় জনতা পার্টিকে কড়া কথায় নিশানা করে রীতেশ দেশমুখ বলেন, “বিরোধী দলগুলি সর্বদা আপনাকে তাদের কাছে যেতে বলে। আপনি ২০ তারিখে যে বোতামটি টিপতে চলেছেন তা টিপুন, পরবর্তী সময় নিজেরা ঠিক করুন। যারা কাজ করে না তাদের ধর্মের প্রয়োজন! সবাই বলে ধর্ম বিপদে। তোমার হাতের কাজের দরকার ছিল। কৃষিপণ্যের দাম দরকার। নারীরা নিরাপত্তা চেয়েছিলেন। কিন্তু তারা তা করেনি। আপনার সরকার আছে। কিন্তু কিছুই হয় না। কোনও শপিং সেন্টার খোলা নেই। দেশে ১০ বছর ক্ষমতায় থেকে আপনি কিছুই করেন নি।”

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য