ডিম্পলকে বিয়ের আগে এই অভিনেত্রীর প্রেমে মজেছিলেন রাজেশ খান্না, চুপিচুপি বিয়েও…

রাজেশ খান্না এবং অঞ্জু মহেন্দ্রু সম্পর্কে ছিলেন। আমি তখন স্টারডাস্টের সম্পাদক ছিলাম। সেই সময়ে বড় আকর্ষণীয় বিষয় ছিল, রাজেশ খান্নার গোপন বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজেশ খান্না, যাঁকে বলা হয় বলিউডের প্রথম সুপারস্টার। বলিউডকে যিনি রোম্যান্স শিখিয়েছেন। যাঁর ছবিতে সেকেলে বেশি আয় হত। হ্যাঁ, রাজেশ খান্না, বলিউডের একজন আইকনিক অভিনেতা। যিনি তাঁর সৌন্দর্য দিয়ে একসময় সকল মহিলার রাতের ঘুম ছিনিয়ে নিয়েছিলেন। অভিনেতা মারা গিয়েছেন ১৪ বছর হয়ে গেল। তবে তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলির চিরকাল তাঁকে অমর রাখবে দেশবাসীর কাছে। তবে অভিনেতার অভিনয়ের যেমন সুনাম রয়েছে, তেমনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক দুর্নামও রয়েছে। জানা যায়, অভিনেতা ব্যক্তিগত জীবনে খুব অগোছালো ছিলেন। অনেক নারীর সঙ্গে রিলেশন ছিল তাঁর। স্ত্রী ডিম্পল কাপাডিয়ার উপর নানারকমের মানসিক নির্যাতন চালাতেন। তবে এই বিষয়ে অভিনেতা অক্ষয় কুমারের শাশুড়ি বা টুইঙ্কেল খান্নার মা কখনই প্রকাশ্যে মুখ খোলেননি।

তবে এবার তাঁর বিষয়ে একটি গোপনীয় কথা ফাঁস হল। অভিনেতা নাকি ডিম্পলের আগে বিবাহিত ছিলেন! হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার রাজেশ খান্নার তারকা খ্যাতি আজও আলোচিত। তাঁর বাস্তব জীবন চলচ্চিত্র জীবনের মতোই আকর্ষণীয় ছিল। রাজেশ খান্নার বিশাল মহিলা ভক্ত ছিল। অনেক অভিনেত্রী তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু রাজেশ খান্না ডিম্পল কাপাডিয়ার প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন। বহু বছর আগে একটি ম্যাগাজিনে দাবি করা হয়েছিল যে, ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করার আগে রাজেশ খান্না অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন। ওই ম্যাগাজিনের লেখিকা শোভা দে সম্প্রতি আবারও এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর কথায়, ‘রাজেশ খান্না এবং অঞ্জু মহেন্দ্রু সম্পর্কে ছিলেন। আমি তখন স্টারডাস্টের সম্পাদক ছিলাম। সেই সময়ে বড় আকর্ষণীয় বিষয় ছিল, রাজেশ খান্নার গোপন বিয়ে। তাঁদের বিয়ের খবরটি এসেছিল নরি হিরার কাছ থেকে, যিনি অঞ্জু মহেন্দ্রুর মাকে ভাল করেই জানতেন। তাঁরা ভাল বন্ধু ছিলেন। তিনিই আমাদের বলেছিলেন যে রাজেশ খান্না বিবাহিত। তাই আমরা ভাবলাম কেন এটিকে একটি কভার স্টোরি হিসেবে তৈরি করা যাক। যা অনেকের দৃষ্টি আকর্ষণ করবে, কারণ আমরাই তাঁকে একজন বড় সেলিব্রিটি করে তুলেছি।’

তিনি আরও বলেন, ‘আমি আগে কখনও কারও প্রতি এত উন্মাদনা দেখিনি। এটা বলা ভুল হবে না যে, রাজেশ খান্নার সময়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা সব খান মিলেও করতে পারবে না। তবে হ্যাঁ, মঞ্জুর সঙ্গে তাঁর বিয়ে একে বারেই সত্যি ছিল। আমার মনে হয় এটা ১০০ শতাংশ সত্যি। কারণ এই বিষয়ে একাধিক চর্চা চললেও তিনি কখনও এটা অস্বীকার করেননি। তবে আমাদের নিউজ প্রকাশ পাওয়ার পরই রাজেশ খান্না ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেছিলেন।’ ১৯৭৩ সালে রাজেশ খান্না তাঁর চেয়ে ১৫ বছরের ছোট ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন। সেই সময়ে তাঁদের বয়স নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল, কিন্তু তা তাঁদের দমিয়ে রাখতে পারেনি। ডিম্পলকে বিয়ে করার পর, রাজেশ খান্না দুই কন্যার বাবা হন, টুইঙ্কল এবং রিঙ্কি খান্না।

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

সেবাশ্রয় কাণ্ডে এবার তলব অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসককে, বুধবার হাজিরার নির্দেশ

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের