‘প্রথমে মনে হয়েছিল শোয়ের প্রচার’, রোহিতের গ্রেফতারিতে মুখ খুললেন ‘সৈরব’ অভিনেত্রী

১৬ বছরের নাবালিকাকে মারধর-হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা রোহিত চাণ্ডেল। এই ঘটনায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে মুম্বই টেলি ইন্ডাস্ট্রি জুড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৬ বছরের নাবালিকাকে মারধর-হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় টিভি অভিনেতা রোহিত চাণ্ডেল। এই ঘটনায় রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে মুম্বই টেলি ইন্ডাস্ট্রি জুড়ে। জানা গিয়েছে, অভিনেতা বাঙালি পরিচালক-প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়ালের অভিনয় করেছেন। এছাড়া তিনি ‘পাণ্ড্য স্টোর’ ও ‘সৈরব’-এ অভিনয়ের জন্যে বেশি খ্যাত। জানা গিয়েছে, গত ১০ জুলাই অভিনেতাকে তাঁর মুম্বইয়ের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ভক্তদের পাশাপাশি অভিনেতার সহকর্মীরাও অবাক হয়েছেন। সবার প্রথমে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া দিয়েছেন রোহিতের পর্দার মা কিশোরী শাহানে। যিনি অভিনেতার সঙ্গে ‘সৈরব’ সিরিয়ালে অভিনয় করছেন।

তাঁর কথায়, ‘আমি প্রথম খবরটি পাই। কিন্তু খবরটি পেয়ে আমি আমার কানকেও বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছিল বোধহয় এটি ‘সৈরব’-এর প্রচার রের জন্য একটি পিআর স্টান্ট। কারণ এখন শোয়ে এমনই একটি পর্ব চলছে। যেখানে রোহিতের চরিত্র ঈশানের বিরুদ্ধে একজন নাবালিকা মেয়েকে যৌন হয়রানির অভিযোগ করেছে। কিন্তু পরে জানতে পারলাম, এটা সত্যি। এই মুহূর্তে আমার কাছে বেশি তথ্য নেই, তাই এ বিষয়ে আর বিস্তারিত জানাতে পারছি না। তবে রোহিতের গ্রেফতার হওয়া সত্ত্বেও ‘সৈরব’-এর শুটিং নির্বিঘ্নে চলছে। রোহিত দুদিন আগেও সেটে শুটিং করে দিয়েছেন। নির্মাতারা বর্তমানে পরিস্থিতি সামাল দিচ্ছেন।’

প্রতিবেদন অনুযায়ী, ১৬ বছর বয়সী ওই নাবালিকার অভিযোগ, অভিনেতা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করত। গত ৫ জুলাই অভিনেতা নাবালিকার বাড়ির সামনে যায়, তাঁকে ধাওয়া করেন। এক পর্যায়ে তাঁকে ধরে ফেলেন এবং তাঁকে হাত ধরে টানাটানি করেন, গালিগালাজ করেন, মারধরও করেন। কথিতভাবে তাঁর ওপর হামলা করেন। এরপরই ভুক্তভোগী পুলিশের কাছে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই প্রেক্ষিতেই গত ১০ জুলাই অভিনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে যে, রোহিত এবং অভিযোগকারী একই অপরকে চিনতেন। পুলিশ পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির (IPC) প্রাসঙ্গিক ধারায় তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তাঁকে গতকাল বিশেষ পকসো আদালতে হাজির করা হয়ে ছিল। এরপর আদালতের নির্দেশে তাঁকে পুলিশি হেফাজতে পাঠানো হয়। তদন্ত বর্তমানে চলমান রয়েছে।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা