প্রেম ভাঙল নাকি পরীমণি-সাদির? নায়িকার চোখে ব্ল্যাকমেলার আসলে কে

Share:

নিজস্ব প্রতিনিধি: বরাবরই রাখঢাক না রেখে প্রেমের সম্পর্কে জড়ান বাংলাদেশের অভিনেত্রী পরীমণি।  আসলে তিনি প্রেমে পড়তে ভালবাসেন, প্রেমে বাঁচলে ভাল থাকেন। হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন পরীমণি। বিগত কয়েক মাস ধরে তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের সম্পর্ক ওপেন সিক্রেট। দুজনেরই ফেসবুক পোস্ট ও ভিডিও ক্লিপ থেকে মোটামুটি তেমনটা বোঝাও যাচ্ছে।

শেখ সাদীর মায়ের পাঠানো নানান পদের পিঠাপুলির ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেন পরীমণি। যদিও কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দুজনের সম্পর্ক ভেঙে গিয়েছে।  পরীমণি ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে কালো ব্যাকগ্রাউন্ডে সাদী দিয়েছেন তিনটি ডট।

শেখ সাদীর পোস্টে কেউ মন্তব্য করেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ আর একজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই।’ পরীমণি তাঁর ব্ল্যাকমেলার পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’

জীবনে পরীমণি একাধিকবার বিয়ে করেছেন। সে কোথাও যেমন জানিয়েছেন, তেমনই জানিয়েছেন বিচ্ছেদের কথাও। সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তবে সে সম্পর্কও টেঁকেনি। তারপর শোনা যায়, পরীমণি প্রেমে পড়েছেন সঙ্গীতশিল্পী শেখ সাদীর। একসঙ্গে ঘুরছে, ফিরছেন। এমনকি সঙ্গীতশিল্পীর ছবি বা ভিডিওতে দারুণ সব মন্তব্যও করেছেন। শেখ সাদী আবার পরীমণির বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে জামিনদার হয়েছেন। আর এই খবর সামনে আসতেই অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করে নেন। এদিকে দুজনের বিশ্বস্ত সূত্র জানা গিয়েছে, প্রেমের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। মান–অভিমান চলছে। তাই তো দুজনে ইঙ্গিতে নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন। কেউ কেউ আবার এমনও বলছেন, এখন মান-অভিমান চললেও দুজনের এই সম্পর্ক কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতে পারে।

জানা গিয়েছে, পরীমণি ও শেখ সাদীর প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে নায়িকার বাড়িতে অল্প কয়েক দিন কাজ করতে আসা একজন গৃহকর্মীকে দায়ী করেছেন তাঁদের একাধিক ঘনিষ্ঠজন। সন্তানের দায়িত্বে নিয়োজিত থাকা সেই গৃহকর্মীকে কাজে অবহেলার কারণে পরীমণি তাঁর বাড়ি থেকে বের করে দেন। এরপর সেই গৃহকর্মী পরীমণি ও শেখ সাদীকে নিয়ে নানা ধরনের মুখরোচক কথা ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে বলেন। সেই কারণেই নাকি ভাঙন।  তবে এই বিষয়ে দুজনের কেউই কোনও মুখ খোলেননি।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?