জ্ঞানের অভাব! প্রকাশ্যে দক্ষিণী রাজ্যের নাম ভুললেন কিয়ারা, সমালোচনা ঝড়

রানা তাকে সাহায্য করার জন্যে চেষ্টাও করেছিলেন যে, "মালয়ালম ভাষা কোথা থেকে?" কিয়ারা উত্তর জানেন না বলতেই রামচরণ অবশেষে উত্তর দেন, "কেরল।" কিয়ারা বললেন, “ঠিক, ঠিক, কেরল। আমি এটা বলতে যাচ্ছিলাম।"

Share:

নিজস্ব প্রতিনিধি: এ কি কাণ্ড করে ফেললেন কিয়ারা আদভানি, দক্ষিণী রাজ্যের মধ্যে কেরলের নামই ভুলে গেলেন! যদিও বলিউড তারকাদের জ্ঞানের অভাবের একাধিক উদাহরণ মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়া দখল করে। জ্ঞানের অভাবে তাঁরা মাঝে মধ্যেই ভুল করে বসেন। আর নেটপাড়ায় ট্রোলিংয়ের শিকার হন। যেমন, আলিয়া ভাট-রণবীর কাপুরের অজ্ঞতার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আসলে অভিনয় জীবনে পা রাখতে গিয়ে বলিউডের অনেক তালকাই পড়াশোনায় স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। যে তালিকায় প্রথমেই নাম আছে বলিউডের কাপুর খানদানের। করিশমা, করিনা, ঋষি, রাজ কাপুর থেকে শুরু করে কেউই স্কুলের গণ্ডি পেরোননি। শুধুমাত্র রণবীর কাপুর মাধ্যমিক পাশ করেছেন।

এবার দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যের নাম মনে রাখতে না পারায় সমালোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ভিডিওটি ভাইরাল হতেই কটাক্ষে জেরবার অভিনেত্রী। সম্প্রতি দক্ষিণী রাজ্যের একটি টেলিভিশন শোয়ে রাম চরণ এবং রানা দাগ্গুবতীর সঙ্গে কিয়ারা আদভানির একটি ভিডিও ভাইরাল হয়েছে। শোটি গত বছর প্রিমিয়ার হয়েছিল। রাম এবং কিয়ারা সিজন ফাইনালের অতিথি ছিলেন। সেখান থেকেই রেডডিটে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হল। যেখানে দেখা যাচ্ছে, রানা দাগ্গুবতী এবং রামচরণ দক্ষিণ ভারত সম্পর্কে কিয়ারার জ্ঞান নিয়ে প্রশ্ন করেছেন এবং তাকে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির নাম বলতে বলেছেন।অভিনেত্রী তেলেঙ্গানা ভাষা দিয়েই শুরু করেন তাঁর বক্তব্য। এরপর তিনি প্রথমে দক্ষিণী রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের নাম করেন। এরপর রানা তাঁকে তামিলনাড়ুর কথা মনে করিয়ে দেন। কিন্তু আপাত দৃষ্টিতে কেরল এবং তেলেঙ্গানাকে অন্তর্ভুক্ত করতে ভুলেই গেছেন অভিনেত্রী। রানা তাকে সাহায্য করার জন্যে চেষ্টাও করেছিলেন যে, “মালয়ালম ভাষা কোথা থেকে?” কিয়ারা উত্তর জানেন না বলতেই রামচরণ অবশেষে উত্তর দেন, “কেরল।” কিয়ারা বললেন, “ঠিক, ঠিক, কেরল। আমি এটা বলতে যাচ্ছিলাম।”

 

Lmao Kiara 😭🤦‍♀️😂
byu/Significant-Neat-142 inBollyBlindsNGossip

যদিও এটি পুরানো ক্লিপ, তবুও নতুন করে রেডডিটে ভাইরাল হচ্ছে। একজন অভিনেত্রী হয়ে কিয়ারাকে তাঁর জ্ঞানের অভাবের জন্য সমালোচনা করেছেন। কারণ তারকাদের মোটামুটি সব ভাষার সঙ্গেই পরিচিত থাকতে হয়, কেননা রামচরণের সঙ্গে খুব শীঘ্রই ‘গেম চেঞ্জার’-এ দেখা যাবে অভিনেত্রীকে।যেটি তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে। ভিডিওটি ভাইরাল হতেই একজন বলেন, “আমি সত্যিই জানি না এখনকার বাচ্চারা ভারতের সেরা কিছু স্কুলে পড়ছে ঠিকই, কিন্তু তাঁরা সেরা জ্ঞান পাচ্ছে কিনা!” আরেকজন বলেছেন, “দক্ষিণ ভারত থেকে এই ভিডিওটি দেখতে খুব হতাশাজনক। এই অভিনেত্রীরা কতটা বোবা হতে পারে! তিনি ৪ টি রাজ্যের নামও বলতে পারেন না এবং সেখানে কোন ভাষায় কথা বলা হচ্ছে তার কোনও ধারণা নেই।” আরেকজন লিখেছেন, “অভিনেত্রীর জ্ঞানের অভাব আমাকে বিস্মিত করে, এবং এটি সম্পর্কে সুন্দর/মূর্খ কিছুই নেই। এটি বিব্রতকর, বিশেষ করে যখন এই লোকেরা সর্বদা ভ্রমণ করে। আপনি যখন এই অঞ্চলে যান তখন কি আপনি এই জাতীয় জিনিসগুলি শিখবেন না?”কাকতালীয়ভাবে, কিয়ারার পাইপলাইনে কয়েকটি দক্ষিণ ভারতীয় ছবি রয়েছে। এর মধ্যে রয়েছে তেলুগুতে গেম চেঞ্জার এবং কন্নড় ফিল্ম টক্সিক-এ, যেখানে কেজিএফ খ্যাত যশ অভিনয় করেছেন।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?