‘সাদি আমার জীবনের যাদুর মতো’, আবারও তরুণ গায়কের সঙ্গে প্রেমের ইঙ্গিত পরীমণির

সাদি আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠ বিয়ের জন্যে ‘রেডি’ ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি, গায়ক প্রেমিক শেখ সাদির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিতর্কিত নায়িকা, হ্যাঁ, এখন এমন জল্পনাই আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে। পরীমণির বিরুদ্ধে ঢাকা বোর্ড ক্লাবের সদস্য নাসির উদ্দিনের করা খুনের মামলায় অভিনেত্রীর জামিনদার হয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদি, এরপর থেকেই রটে গিয়েছে শেখ সাদির সঙ্গে প্রেম করছেন পরীমণি! নয়তো তরুণ গায়ক কেন অভিনেত্রীর এত খেয়াল রাখছেন? শুধু তাই নয়! মাঝে মধ্যেই অভিনেত্রীর ছেলে-মেয়ের সঙ্গেও কাটানো নানা মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতেই জল্পনা তুঙ্গে উঠেছে। আর প্রতিনিয়ত বিষয়টি আরও উস্কে দিচ্ছেন শেখ সাদি এবং পরীমণি নিজেই, নানারকম পোস্টের মাধ্যমে।

কখনও নিজের ফেসবুকে ‘অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভাল লাগে না, আমি পরী ডিজার্ভ করি’ এমন পোস্ট দিচ্ছেন শেখ সাদি, আবার কখনও শেখ সাদিকে লাভ রিয়্যাক্টে মুড়িয়ে ফেলছেন পরী। কিন্তু কিছুতেই প্রেমের সম্পর্কে মুখ খুলছেন না ঢাকাই নায়িকা বা সাদি কেউই। তাঁদের দুজনের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনে বেশ আলোচনা চলছে। আবার শেখ সাদির গাওয়া গান ফেসবুক ওয়ালে শেয়ার করছেন পরীমণি। সঙ্গে মন্তব্য বিভাগে চলছে নানা রঙের ‘লাভ’ ইমোজি দেওয়া-নেওয়া। দুজনের খুনসুটিতে মোটামুটি পরিষ্কার, দুজনে প্রেম করছেন। যদিও শেখ সাদি পরীর সঙ্গে প্রেমের জল্পনার বিষয়টিকে অতটাও সিরিয়াসলি নিচ্ছেন না। এদিকে আবার একটি সংবাদমাধ্যমকে শেখ সাদির সঙ্গে সম্পর্কের বিষয়ে পরী জানিয়েছেন, ‘সাদি আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সঙ্গে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তাই আমার কাছে। একটা চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকেন, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে।’

অন্যদিকে শেখ সাদি পরীমণির বিষয়ে জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে তাঁর আলাপ। তবে পরীমণির ইতিবাচক গুণে তিনি আকৃষ্ট। সুতরাং আকার ইঙ্গিতে আবারও স্পষ্ট পরী-সাদি প্রেম করছেন। তবে তাঁরা কবে এই জল্পনার শিলমোহর দেবেন তা সময়ের অপেক্ষা। এর আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে প্রেমের বিয়ে হয়েছিল পরীমণির, তাঁদের একটি সন্তান রয়েছে। কিন্তু বছর দুয়েক আগেই মারধর, পরকীয়া-সহ একাধিক অভিযোগ এনে শরিফুলকে ডিভোর্স দেন পরীমণি।

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

‘শৌচাগারে ধোয়া হচ্ছে বাসন’, মিষ্টির দোকানে এ কি কাণ্ড! ভাইরাল ভিডিয়ো

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

মাছ-মাংস ভুলে যাবেন, বাড়িতে বানান হোটেলের মতো ক্রিমি মসুর ডালের কোপ্তা

গভীর রাতে খড়দহের পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে বোমাবাজি! গুরুতর জখম ২

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…

‘হেলমেট পরে নিন, নইলে মাথায় লাঠি মারবে মানুষ’, হুমায়ুনকে তোপ শমীকের

‘সুপ্রিম কোর্টের নির্দেশ সবাইকে মানতে হবে’, জ্ঞানেশের পাশে দাঁড়িয়ে বার্তা দিলীপ ঘোষের