প্রথমবার সিরিয়ালে সাহেব ভট্টাচার্য, তাঁর নায়িকা সুস্মিতা, নাম কী সিরিয়ালের?

চলতি বছরেই সাহেব অভিনীত একাধিক ওয়েব সিরিজ নিয়েও বেশ আলোচনা হয়েছে দর্শক মহলে। তবে এ বার তাঁকে নতুন ভাবে দেখার পালা দর্শকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সাহেব ভট্টাচার্য। যাঁকে এতদিন ছোট পর্দায় সঞ্চালক হিসাবেই দেখেছেন সবাই। তবে তিনি বড় পর্দার অভিনেতা। একাধিক সিরিজ ও সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় সবাই তাঁকে দেখেছেন। তাঁকে বড় পর্দায় দেখতেই অভ্যস্ত দর্শক। তবে এবার তিনি বাংলা সিরিয়ালে অভিনয় করতে চলেছেন। তেমনটাই টলিপাড়ার অন্দরের খবর। সপ্তাহ কয়েক আগেই শুরু হয়েছে মিলি। স্টার জলসার এই সিরিয়ালের নায়কের ভূমিকায় অভিনয় করছেন ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেতা অনুভব কাঞ্জিলাল। সুতরাং এখন সিরিয়ালের দাপট এতটাই বেশি যে, বড়পর্দার অভিনেতারা ঝুঁকছেন সিরিয়ালে অভিনয়ের জন্যে। সাহেব ভট্টাচার্যকে একাধিক রিয়্যালিটি শোয়ে সঞ্চালক হিসাবে দেখেছেন অনুরাগীরা। তবে এ বার তিনি অভিনয় করতে চলেছেন সিরিয়ালে। শোনা যাচ্ছে, এবার নতুন সিরিয়ালের মাধ্যমে দর্শক পাবেন নতুন জুটি। সাহেবের বিপরীতে নাকি অভিনেত্রী সুস্মিতা দে-কে দেখবেন দর্শক। সুতরাং সিরিয়ালের আধিপত্য দিনের পর দিন বিস্তার লাভ করছে। চলতি বছরেই সাহেব অভিনীত একাধিক ওয়েব সিরিজ নিয়েও বেশ আলোচনা হয়েছে দর্শক মহলে। তবে এ বার তাঁকে নতুন ভাবে দেখার পালা দর্শকদের।

শেষ কয়েক মাসে অনেক নতুন মুখ নিয়ে এসেছে সিরিয়াল পাড়া। প্রথম বার ছোট পর্দায় অভিনয় করছেন অনুষা বিশ্বনাথন। যিনি অপরাজিতা আঢ্যর নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’-ধারাবাহিকে অপরাজিতার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। জি বাংলার ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’-এর পর আবার নতুন সিরিয়ালে দেখা মিলছে অপরাজিতার। অন্য দিকে রোহন ভট্টাচার্যকেও আবার দেখা যাচ্ছে নতুন গল্পে। এ বার সাহেবের ছোট পর্দায় অভিনয় সত্যিই বড় চমক আনতে চলেছে অনুরাগীদের জন্য।

অন্য দিকে সুস্মিতার সিরিয়াল শেষ হয়েছে মাত্র কয়েক মাস হল। তাঁকে শেষ বার ‘পঞ্চমী’ সিরিয়ালে দেখেছেন দর্শক। তাঁর জি বাংলার অপরাজিতা অপুর পর স্টার জলসার নতুন দুটো সিরিয়ালই জমেনি। সে ক্ষেত্রে এই নতুন গল্প দর্শকের কতটা ভাল লাগবে বা সাহেবের সঙ্গে তাঁর রসায়ন কতটা জমবে, এবার তাই দেখার পালা। 

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর