Loading live market data...
Loading active stocks...
Connecting...

সইফের হামলাকারির বাড়ি বরিশালে, পুলিশের হাতে শরিফুলের আইডি, ড্রাইভিং লাইসেন্স

বলিউড অভিনেতা সইফ আলি খানের হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শেহজাদের আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা সইফ আলি খানের হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বাংলাদেশি, মুম্বই পুলিশের হাতে শেহজাদের আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। যাতে লেখা রয়েছে, শরিফুল ইসলাম। তাঁর পিতার নাম মোহাম্মদ রুহুল আমিন। শরিফুলের বয়স ৩১ বছর। গত রবিবার (১৯ জানুয়ারি) থানে থেকে গ্রেফতার করা হয়েছে শরিফুল ইসলাম শেহজাদকে। সেদিনই তাঁকে আদালতে পেশ করা হয়, ৫ দিন শরিফুলকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। যদিও পুলিসের জিজ্ঞাসাবাদে অভিনেতাকে আক্রমণ করার কথা শিকার করেছেন শরিফুল ইসলাম শেহজাদ। এবং জানিয়েছেন, চুরির উদ্দেশ্যেই সে সইফের বাড়িতে ঢুকেছিলেন। বর্তমানে তাঁর কাজ নেই। কিন্তু তিনি জানতেন না ওটা সইফ আলি খানের বাড়ি।

এরপরেই পুলিশের হাতে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, শরিফুল ভারতীয় নয়, মুম্বইয়ে সে বিজয় দাস নামে বাস করছিল। সে আদতে বাংলাদেশের নাগরিক। ভারতে অবৈধভাবে বসবাস করছিল। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। গত পাঁচ মাস ধরে মুম্বইয়ে ছিলেন। তিনি একটি হাউসকিপিং এজেন্সিতে ছোটখাটো চাকরি করতেন। সে সাত মাস আগে ডাউকি নদী পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। প্রথম কয়েক সপ্তাহ পশ্চিমবঙ্গে বসবাস করেন। এরপর চাকরির খোঁজে মুম্বই আসেন। তিনি স্থানীয় এক ব্যক্তির আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড পেয়েছিলেন। খুকুমনি জাহাঙ্গীরের নামে তাঁর সিমকার্ড নিবন্ধিত ছিল। এছাড়াও আরও জানা যায়, বাংলাদেশে কাউকে হত্যা করে ভারতে পালিয়ে এসেছেন শরিফুল। এবং তিনি জাতীয়স্তরের একজন কুস্তিগীর।

এই ঘটনার তদন্ত স্বার্থে শরিফুলকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারের পর শরিফুলের মোবাইল ফোন, পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে ভাষাগত সমস্যার মুখেও পড়েছেন পুলিশ। কারণ সে বাংলাদেশি উচ্চারণে হিন্দি বলছে। জিজ্ঞাসাবাদে শরিফুল আরও জানিয়েছেন, তিনি যখন বান্দ্রায় সইফ আলি খানের ‘সদগুরু শরণ’ বিল্ডিংয়ে পৌছেছিলেন, তখন নিরাপত্তারক্ষীরা ঘুমিয়েছিলেন। হামলাকারী সীমানা প্রাচীর বেয়ে ভিতরে প্রবেশ করে। গত ১৬ জানুয়ারি রাতে সইফ আলি খানের বান্দ্রার বাড়িতে ডাকাতির সময়ে শরিফুলকে প্রথম দেখতে পান তার ছেলের নার্স। এরপর চিৎকার শুরু হতেই সইফ আলি খান নিচে নেমে আসেন। এবং তাঁর সঙ্গে শরিফুলের ধস্তাধস্তি হয়, তখনই নিজেকে বাঁচাতে শরিফুল সইফ আলি খানকে ৬ বার ছুরির কোপ মেরে সেখান থেকে পালায়। এরপর রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। এবং ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর পিঠে বিঁধে থাকা আড়াই ইঞ্চির চাকুর টুকরো বের করা হয়।এরপর ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার বান্দ্রাতে তাঁর আরেকটি আবাসনে ফিরেছেন সইফ আলি খান।

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

জেলের মধ্যে ঠুমকো নেচেছিলেন স্বপ্না চৌধুরী, পারিশ্রমিক মেটাতে কয়েদিরা কি করেছিলেন জানেন?

সঠিক ভাগ্য গণনার পুরস্কার, ব্যক্তিগত জ্যোতিষীকে ওএসডি পদে বসালেন মুখ্যমন্ত্রী

কাঁকসায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি পরিবারের

মন্দিরে রাখা জলের কল চুরি করে চম্পট জোমাটো ডেলিভারি বয়ের, কীর্তি বন্দি সিসিটিভিতে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মালদা সীমান্তে ২২ কিলোমিটার এলাকায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে প্রস্তুত কৃষকরা

বিজেপি প্রার্থীকে মারধর! সাসপেন্ড বারুইপুর থানার আইসি এবং সাব ইনস্পেক্টর

মদের দোকান বন্ধে বিজয়ের বড় পদক্ষেপ, কী বললেন কমল হাসান ও বিশাল?