হামলার পর প্রথমবার জনসমক্ষে সইফ, কোথায় দেখা গেল অভিনেতাকে?

হামলার ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন সইফ আলি খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হামলার ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন সইফ আলি খান। গত ১৬ জানুয়ারি অভিনেতার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে ডাকাতির উদ্দেশে ঢুকে পড়েছিলেন এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি। অভিনেতার সঙ্গে ওই অনুপ্রবেশকারীর মুখোমুখি হতেই চরম বাকবিতণ্ডা। চলে হাতাহাতিও। এরপর নিজেকে বাঁচাতে সইফ আলি খানকে ছুরি দিয়ে ৬ কোপ মেরে অভিযুক্ত পালায় অভিনেতার বাড়ি থেকে। ওই রাতেই রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি হন সইফ আলি খান। ৫ ঘন্টা অস্ত্রোপচারের পর তাঁর পিঠে বিঁধে থাকা ২.৫ ইঞ্চি ছুরির টুকরো বের করেন চিকিৎসক। এরপর ৫ দিন হাসপাতালে থাকার পর বাড়িতে ফেরেন অভিনেতা। এই নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজাও। মুম্বই শহরের নিরাপত্তা নিয়েও ওঠে প্রশ্ন।

যদিও ইতিমধ্যেই সইফ আলি খানের হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এখন জেলবন্দি। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত, বাংলাদেশী বাসিন্দা, অবৈধভাবে ৭ মাস আগে ভারতে পালিয়ে এসেছে। যাই হোক, হামলার ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন সইফ আলি খান। সোমবার (৩ ফেব্রুয়ারিন) অভিনেতার আসন্ন চলচ্চিত্র ‘জুয়েল থিফ’-এর মুক্তির তারিখ ঘোষণা হল। মুম্বইয়ে অনুষ্ঠিত নেটফ্লিক্স ইভেন্টে সইফ আলি খানকে জয়দীপ আহলাওয়াত ও সিদ্ধার্থ আনন্দের সঙ্গে যোগ দিতে দেখা গেল। আর বাড়িতে হামলার ঘটনায় প্রথম প্রকাশ্যে উপস্থিত হলেন সইফ আলি খান। নেটফ্লিক্সে রিলিজ করবে জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিন্স। যাতে সইফ এবং জয়দীপ আহলাওয়াত প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত হতে পজাব অভিনেতা কতটা খুশি হয়েছেন সেটাও জানালেন।

এদিন ডেনিম পোশাকে উপস্থিত হয়েছিলেন সইফ আলি খান। কিন্তু তাঁর হাতে ব্যান্ডেজ ছিল। এদিন তিনি বললেন, “এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভাল লাগছে। আমি এই মুভিটি নিয়ে খুবই উত্তেজিত। সিদ্ধার্থ এবং আমি অনেক দিন ধরে এই বিষয়ে কথা বলছি। আমি সর্বদা একটি হাইস্ট ফিল্ম করতে চেয়েছিলাম। মুলত, একটি সুন্দর সিনেমা এবং আমি খুবই উত্তেজিত।” তবে তিনি হামলার বিষয়ে কিছু বলা থেকে বিরত ছিলেন। আর এই ছবির মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে ডেবিউ করলেন সিদ্ধার্থ আনন্দ।এদিকে, জুয়েল থিফ-এ, সইফ আলি খান একজন স্টাইলিশ কনম্যানের ভূমিকায় অভিনয় করেছেন। যাকে একজন ‘শক্তিশালী অপরাধী লিডার’ চরিত্রে দেখা যাবে।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ