সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে প্রাণঘাতী হামলা চালানোর দায় অবশেষে স্বীকার করে নিলেন অভিযুক্ত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ। আজ শুক্রবার (২৮ অগস্ট) মুম্বইয়ের আদালতে বলিউড অভিনেতার উপরে হামলার দায় স্বীকার করার পাশাপাশি তাকে যেন লঘু শাস্তি দেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন অভিযুক্ত। ওই আর্জির প্রেক্ষিতে সরকারি আইনজীবীর জবাব চেয়েছেন মুম্বইয়ের দায়রা বিচারক জিপি দেশমুখ। আগামী ১১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালের ১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে বলিউড অভিনেতা সইফ আলি খানের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়। চুরির উদ্দেশে হানা দেওয়া হলেও সইফের উপরে ছুরি নিয়ে চড়াও হয়। মোট ছয় বার আঘাত করা হয়। সইফের ঘাড়ে, পিঠে ও হাতে গভীর ক্ষত তৈরি হয়। ঘটনার পরেই বলিউড অভিনেতাকে রক্তাক্ত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকি‍ৎসকরা জরুরি অস্ত্রোপচার করে সইফকে বিপন্মুক্ত করেন। টানা পাঁচদিন বাদে হাসপাতাল থেকে ছাড়া পান  অভিনেতা। অভিজাত আবাসনের ১১ তলায় উঠে কিভাবে দুষ্কৃতী হামলা চালাল তা নিয়ে প্রশ্ন ওঠে।

তদন্তে নেমে মুম্বই পুলিশ দুদিনের মাথায় বাংলাদেশি অনুপ্রবেশকারী শরিফুলকে গ্রেফতার করে। চুরির উদ্দেশেই শরিফুল সইফের ফ্ল্যাটে হানা দিয়েছিল বলে তদন্তকারীরা জানান। যদিও প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে এসেছিল ধৃত শরিফুল। বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে। চলতি মাসের শুরুতেই শরিফুলের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছেন মুম্বইয়ের দায়রা বিচারক জিপি দেশমুখ। শুক্রবার আদালতে শরিফুলের আইনজীবী বিপুল দুসিং জানান, ‘তাঁর মক্কেল বলিউড অভিনেতার উপরে হামলার দায় স্বীকার করতে রাজি আছে। তবে তার অপরাধ যেন বড় করে দেখা না হয়। গুরু দণ্ডের পরিবর্তে লঘু দণ্ড দেওয়া হোক।’

 

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের