গোয়া চলচ্চিত্র উৎসবে পুরনো বন্ধুকে দেখেই জাপটে ধরে চুমু খেলেন সলমন

সলমান তাঁর পুরনো সাংবাদিক বন্ধুকে সেই সময় মিডিয়ার সঙ্গে দেখতে পান। আর পুরোনো বন্ধুকে দেখতে পেয়ে তারকা তকমা ছেঁটে ফেলে গলা জড়িয়ে তাঁর কপালে চুম্বন করেন সলমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫৮ বছর বয়সেও মোস্ট এলিজেবল বেচলরের তকমাটা বয়ে নিয়ে চলেছেন সুপারস্টার সলমন খান। ঐশ্বর্য হোক বা ক্যাটরিনা কাইফ কোনও অভিনেত্রীই বউ হতে পারলেন না সলমানের। গোটা কেরিয়ারে একাধিক অভিনেত্রী, মডেলের সঙ্গে প্রেমে জড়িয়েছেন সলমান কিন্তু লাইম লাইটে থাকে ঐশ্বর্য ও ক্যাটরিনাই। যাই হোক, তাঁরা দুজনেই এখন চুটিয়ে সংসার করছেন। তাই কী দুঃখে পুরোনো বান্ধবীকে জড়িয়ে চুমু খেলেন সলমান? হ্যাঁ, প্রায়শই নানা ইভেন্ট থেকে সলমানের বিভিন্ন কীর্তির ভিডিও ভাইরাল হয়। গতবছর আইফা ইভেন্টে একজন মহিলা সাংবাদিক সলমনকে বিয়ের প্রস্তাবও পর্যন্ত দিয়েছিলেন। এবার ভাইরাল হল, সলমান তাঁর পুরোনো সাংবাদিক বন্ধুকে কাছে পেয়ে কী করলেন সেই মুহূর্তটি।

গত ২০ নভেম্বর থেকে গোয়াতে শুরু হয়েছে ৫৪ তম IFFI উৎসব। সোমবার উদ্বোধনীতেই উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক তারকা। ছিলেন সলমান খানও। বর্তমানে ‘টাইগার ৩’-এর সাফল্যে ভাসছেন অভিনেতা। ২১ নভেম্বর, মঙ্গলবারের সন্ধ্যায়ও ফিল্ম ফেস্টিভ্যালে একটি দৃঢ় উপস্থিতি হয় সলমানের। তিনিই এদিনের স্পটলাইট চুরি করেন। ইভেন্ট চলাকালীন, সলমানের সঙ্গে তাঁর ভাগ্নী আলিজেহ অগ্নিহোত্রীও ছিলেন, যিনি সম্প্রতি ফ্যারে চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। এদিন অনুষ্ঠানের সময়ে মিডিয়ার সঙ্গে আলাপচারিতা করেছেন ভাইজান। কিন্তু নজর কেড়েছিল, সলমান তাঁর পুরনো সাংবাদিক বন্ধুকে সেই সময় মিডিয়ার সঙ্গে দেখতে পান। আর পুরোনো বন্ধুকে দেখতে পেয়ে তারকা তকমা ছেঁটে ফেলে গলা জড়িয়ে তাঁর কপালে চুম্বন করেন সলমান।

সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে, অভিনেতার একটি আনন্দদায়ক এবং হৃদয়-উষ্ণ মুহূর্ত নজর কেড়ে নেয় সকলের। তিনি তখন ওই সাংবাদিককে বলেন, “কেমন আছো?” তখ সাংবাদিকের প্রশ্নে ব্যঙ্গাত্মক জবাবে তিনি বলেন, ‘নাটক কম করং।’ যা বোঝায় সিনিয়র সাংবাদিকের সঙ্গে সালমান খানের বন্ধুত্ব দীর্ঘদিনের সম্পর্কের প্রতিফলন। ভিডিওটিতে আরও দেখানো হয়েছে যে, কীভাবে সালমান একটি মজার উপায়ে অভিনয় করার চেষ্টা করেছিলেন যেন তিনি তার ঠোঁটে চুম্বন করতে চান। ভিডিওটি দেখে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘My man is such a pookie bear’ এবং অন্য একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘সালমান দেখতে সুদর্শন।’ তৃতীয় ভক্ত লিখেছেন, ‘সালমান ভাই আসলে খুব সুন্দর।’

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ