ভাইজানের সঙ্গে দেখা করতে গিয়ে দেহরক্ষীদের কাছে মারধর ভক্তের

অনেক শক্তি দিয়ে সেই ভক্তকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেন। কিন্তু সালমান তাতে কোনওরকম হস্তক্ষেপ না করে গাড়িতে উঠে বসেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মুম্বই বিমানবন্দরে প্রিয় তারকার সঙ্গে সেলফি তুলতে গিয়ে দেহরক্ষীর দ্বারা ধাক্কা খেলেন ভক্ত। কার সঙ্গে ঘটল এমন ঘটনা? সে সলমান খানের ভক্ত। মাঝে মধ্যেই তারকাদের সঙ্গে সেলফি তুলতে এসে বিপাকে পড়েন ভক্তরা, আবার মাঝে মাঝে ভক্তদের চরম উদ্দীপনার জন্যে তারকারাও সমস্যায় পড়ে যান। তাই সে ক্ষেত্রে তাঁদের দেহরক্ষীদের নাক গলাতে হয়। গতকাল মুম্বাই বিমানবন্দরে দেখা দেন সালমান খান। তাঁকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। একজন ভক্ত সুপারস্টারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেই তারা তাকে একপাশে ঠেলে দেয়। মঙ্গলবার গোয়ায় ৫৪ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ যোগদান করেছিলেন সালমান খান। গতকাল সেখান থেকে মুম্বাইতে ফিরে আসেন। এদিন মুম্বাই বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলেন কড়া নিরাপত্তা। ভক্তদের মাঝে থেকেই একজন নিরাপত্তা লঙ্ঘনকারী বলিউড সুপারস্টারের কাছাকাছি যাওয়া মাত্রই সলমনের দেহরক্ষীরা সেই ব্যক্তিকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেন। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিন সলমানকে শুধু তাঁর দেহরক্ষীরাই নয়, Y+ নিরাপত্তা দল ভাইজান করেছিল। মৃত্যুর হুমকির পরেই সলমনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। এবং y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় তাঁকে। সলমান খান বর্তমানে তাঁর ছবি ‘টাইগার 3’-এর সাফল্যে মুখরিত। ইতিমধ্যেই ছবির আয় ৪০০ কোটি ছুঁয়েছে বিশ্বব্যাপী। ভাইরাল হওয়া ভিডিওতে, সালমান যখন মুম্বাই বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, তখন তাঁর নিরাপত্তা দল তার জন্য পথ পরিষ্কার করছিল। সালমান তার গাড়ির দিকে যাওয়ার সময় এক ব্যক্তি হাতে ফুলের তোড়া নিয়ে অভিনেতার কাছে যাওয়া মাত্রই সলমানের দেহরক্ষীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। অনেক শক্তি দিয়ে সেই ভক্তকে ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দেন। কিন্তু সালমান তাতে কোনওরকম হস্তক্ষেপ না করে গাড়িতে উঠে বসেন। এদিন কালো রঙের পোশাকে একেবারে ড্যাশিং দেখাচ্ছিল ভাইজানকে।

এই বছরের নভেম্বরে, সলমান খানের নিরাপত্তা কভার X থেকে Y+-এ বাড়ানো হয়ে। যার মানে, তারকা সর্বদা দু’জন সশস্ত্র প্রহরীর সঙ্গে থাকবেন। তাছাড়া তার বাসভবনে চব্বিশ ঘণ্টা দুইজন প্রহরী মোতায়েন থাকবে। কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই গ্যাংয়ের থেকে সালমান হুমকি পাওয়ার পর থেকেই মুম্বাই পুলিশের সুরক্ষা শাখা এই সিদ্ধান্ত নিয়েছে। সলমানের আগে তার নিরাপত্তার জন্য মাত্র একজন সশস্ত্র গার্ড ছিল।কয়েক মাস আগে, মুম্বাই পুলিশও সালমান খানকে একটি ব্যক্তিগত অস্ত্র রাখার লাইসেন্স জারি করে। যখন তিনি এই জন্যে মুম্বইয়ের পুলিশ কমিশনার বিবেক ফাঁসালকারের সঙ্গে দেখা করেছিলেন।

 

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ