২৫ বছর পর করণ জোহরের সঙ্গে জুটি বাঁধছেন সলমন, ঘোষণা নতুন ছবির

জুমের সঙ্গে আলাপকালে সলমান খান বলেন, “আমি দ্য বুল নামে একটি ছবি করছি। তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরজের ছবি আসবে, ৩-৪টি ছবি আছে আমার হাতে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সলমান খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার ৩’। ছবিতে বহু বছর পর আবারও ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধলেন সলমান খান। আর প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি। সকলের অভিনয় ভালো হলেও বক্সঅফিসে এখনও ছবির বাজেট ৩০০ কোটি টাকা ছাড়ায়নি। যাই হোক, ছবির সাফল্যের মধ্যেই নতুন ছবির ঘোষণা করলেন সলমন। ‘The Bull’-এর মাধ্যমে ২৫ বছর পর পরিচালক-প্রযোজক করণ জোহরের সঙ্গে কাজ করতে চলেছেন সলমান খান। করণ জোহরের একাধিক ছবিতে শাহরুখ খান কাজ করলেও সলমান মাত্র একটা ছবিতে কাজ করেছিলেন। অবশেষে সালমান খান এবং করণ জোহর আবারও এক হচ্ছেন। ভাইজান নিজেই এই খবর নিশ্চিত করে ছবির নাম ঘোষণা করেছেন।

এর আগে বলা হয়েছিল যে, সলমান বিষ্ণু বর্ধন পরিচালিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন, সেই ছবিরই প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশন। জুমের সঙ্গে আলাপকালে সলমান খান বলেন, “আমি দ্য বুল নামে একটি ছবি করছি। তারপর দাবাং আসবে, কিক আসবে, সুরজের ছবি আসবে, ৩-৪টি ছবি আছে আমার হাতে।” যদিও এর আগে করণ একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, তিনি ‘দ্য বুল’ তৈরি করছেন না। ‘দ্য বুল’-এ আধাসামরিক বাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করবেন সলমান। ‘দ্য বুল’ ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরে সলমান এবং করণ জোহরের পুনর্মিলনকে চিহ্নিত করছেন। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি একটি অ্যাকশন-প্যাকড মিশন কেন্দ্র করে।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, একটি সূত্র জানিয়েছে যে, “টাইগার 3 এর পরে, এটি হবে সালমানের পরবর্তী ছবি। ছবিটির শুটিং এই মাস থেকেই শুরু হবে। যা ৭ থেকে ৮ মাস ধরে একাধিক শিডিউলে চলবে। এই মূহুর্তে টাইগার ৩ বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি অতিক্রম করেছে। টাইগার 3-তে সালমান খান, ক্যাটরিনা কাইফ, রেবতী, ইমরান হাশমি সহ অনেক অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবং YRF স্পাই ইউনিভার্সের পঞ্চম ফিল্ম।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ