চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সূরজ বরজাতিয়ার ছবিতে আবারও রোমান্টিক প্রেমিকের ভূমিকায় সলমান খান

নিজস্ব প্রতিনিধি: আর তিনমাস পরেই ঈদে মুক্তি পাচ্ছে সলমান খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিকান্দর’। ইতিমধ্যেই ছবির টিজার ঝড় তুলেছে ভক্তমনে। সব ঠিকঠাক থাকলে ঈদে মুক্তি পাবে সিকান্দর। ইতিমধ্যেই ছবির শেষ শিডিউলের কাজে শুরু করেছেন সলমান খান। এবার এল আরও একটি বড় খবর। বলিউডের কিংবদন্তি পরিচালক সূরজ বরজাতিয়ার পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সলমান খান। ১৯৮৯ সালে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন সূরজ এবং সলমান। আর এই ছবিই ছিল একসঙ্গে সূরজ, সলমান এবং ভাগ্যশ্রীর বলিউডে ডেবিউ ছবি।

ছবিতে সলমান এখন তরুণ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন, আর ছবিটি বক্সঅফিসে ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়। এছাড়াও সলমান খান এবং সূরজ বরজাতিয়ার জুটি হাম আপকে হ্যায় কৌন, হাম সাথ-সাথ হ্যায় এবং ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন ভক্তদের। সম্প্রতি, সূরজ প্রকাশ করেছেন, তিনি সলমানের সঙ্গে পুনরায় একত্রিত হতে চলেছেন নতুন ছবিতে। এবং তিনি সলমানের সঙ্গে কাজ করার বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর কথায়, তাঁর পরবর্তী প্রকল্পটি হাতে রয়েছে এবং এটি একটি ভিন্নস্তরের হবে। তবে তা বাস্তবায়িত হতে কিছুটা সময় লাগবে।

কারণ এখন তিনি এবং সলমান উভয়েরই বয়স বেড়েছে, তাই তাকে আইকনিক চরিত্র প্রেমের একটি নতুন সংস্করণ তৈরি করতে হবে, যা সলমানের বর্তমান বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এদিকে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকের জন্যে প্রস্তুতি নিচ্ছেন সূরজ বরজাতিয়া। পলাশ ভাসভানি পরিচালিত, সিরিজটিতে ঋষভ চরিত্রে ঋত্বিক ঘনসানি এবং সুরভীর চরিত্রে আয়েশা কাদুসকার রয়েছে। শোটি ৭ ফেব্রুয়ারি, Sony LIV-তে প্রিমিয়ার হতে চলেছে৷

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ