পানভেল কাণ্ডের পর কঠোর নিরাপত্তায় মুড়ে মুম্বই ফিরলেন সলমান

তাঁকে এদিন একটি ঢিলেঢালা শার্ট, ট্রাউজারে সুদর্শন দেখাচ্ছিল। তিনি গাড়িতে ওঠার সময় পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত দেখান। তাঁর সঙ্গে অভিনেতার দেহরক্ষী শেরা ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের শুরু থেকেই বিপত্তি। বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভাইজানের। ২০২২ থেকেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরবন্দী হয়ে রয়েছেন সলমান খান। ১৯৯৮ সালে কৃষ্ণসার হত্যার পর থেকেই বিষ্ণোইয়ের শত্রু হয়ে গিয়েছেন ভাইজান। একাধিকবার অভিনেতাকে হত্যার চেষ্টা করা হলেও কঠোর নিরাপত্তার দাপটে সলমানের প্রতিবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসছেন। একবার তো তাঁর মুম্বইয়ের বাড়ির সামনে থেকে তাঁকে গুলি করার চেষ্টা করা হলেও কোনক্রমে বেঁচে গেছেন নায়ক। তিনি যতক্ষন না লরেন্স বিষ্ণোইয়ের কাছে ক্ষমা না চাইছেন এই বিপদ অভিনেতাকে তাড়া করে যাবে বলে হুঙ্কার বিষ্ণোইয়ের। এদিকে গতকাল খবরে এসেছে যে, ৪ জানুয়ারী অভিনেতার পানভেলের ফার্মহাউসে ঢোকার চেষ্টা করছিল ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

গাছ বেয়ে তাঁরা অভিনেতার বাড়ি ঢোকার চেষ্টা করে। এই ঘটনায় পুলিশ তাঁদের দুজনকে গ্রেফতার করলেও তাঁরা জানিয়েছেন তাঁরা অভিনেতার বড় ভক্ত, তাঁকে দেখতেই ফার্ম হাউসে ঢোকার চেষ্টা করছিলেন। অথচ তাঁদের আধার কার্ড এবং নাম সবটাই ভুয়ো ছিল। বরং তাঁরা ছিলেন পঞ্জাবের বাসিন্দা, একজন রিক্সা চালায় এবং অন্যজন সাইকেল সারাই করে। জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই সলমানের পানভেলের ফার্মহাউসের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যদিও সৌভাগ্যবশত, এই ঘটনার সময় সলমান তাঁর বাংলো তে ছিলেন না। ৩ জানুয়ারিতেই তিনি তাঁর খামারবাড়ি ছেড়েছিলেন। এই ঘটনা জানাজানির পর সালমানকে গতকাল মাঝরাতে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই কঠোর নিরাপত্তায় মুড়েছিলেন অভিনেতা। তাঁকে এদিন একটি ঢিলেঢালা শার্ট, ট্রাউজারে সুদর্শন দেখাচ্ছিল। তিনি গাড়িতে ওঠার সময় পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত দেখান। তাঁর সঙ্গে অভিনেতার দেহরক্ষী শেরা ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।

তাঁর সঙ্গে পুলিশের একাধিকবার গাড়ি ছিল। সোমবার অভিনেতার ফার্মহাউসের ম্যানেজার বলেছেন, অভিযুক্ত দুই ব্যক্তি আগে থেকেই জানতেন যে সলমান মুম্বইতে নেই, তাই তাঁরা সুযোগ বুঝে তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। কাজের ফ্রন্টে, অভিনেতাকে শেষ দেখা গিয়েছে ‘টাইগার ৩’-এ। অভিনেতা এখন পরবর্তী ছবির জন্যে নিজেকে প্রস্তুত করছেন। যার জন্যে তাঁকে দিনে সাড়ে ৩ ঘন্টা ধরে শরীরচর্চা করতে হচ্ছে। তাঁর পাইপলাইন ‘দ্য বুল’ও রয়েছে। এদিকে তিনি বিগবসের সঞ্চালনা করে যাচ্ছেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা