শেষ মুহূর্তে হাত গোটালেন সলমন, করণের ‘দ্য বুল’ থেকে সরে গেলেন ভাইজান

কিন্তু সলমন এখনও ডেট দেয়নি শুটিংয়ের জন্যে। অভিনেতা এখন এআর মুরুগাদোসের পরবর্তী অ্যাকশন ছবির শুটিংয়ে ব্যস্ত। যেটি অভিনেতার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২৫ বছর পর এক হতে চলেছেন সলমন খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহর। অবশ্যই ছবির সুবাদেই তাঁদের এক হওয়ার কথা ছিল, অর্থাৎ সুপারস্টারের পরবর্তী ছবি ‘দ্য বুল’-এর প্রযোজনা করার কথা করণ জোহরের ধর্ম প্রোডাকশনের। কিন্তু আপাতত সব প্ল্যানই ভন্ডুল। শাহরুখ-কাজল-রানির ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। ছবিটি পরিচালনা করেছিলেন করণ জোহর।

তবে ওই প্রথম আর ওই শেষ। কিন্তু দ্য বুলের মাধ্যমে ফের এই জুটিকে দর্শক পেতেন। কিন্তু মনে হচ্ছে, ছবির বারোটা বেজেছে। বলিউড সূত্র অনুযায়ী, সলমন করণের ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত ফিল্ম ‘দ্য বুল’ থেকে বেরিয়ে এসেছেন। কারণ ছবিটির শুটিং শুরু হয়নি। তিনবার ছবিটির শিডিউল ফেলা হয়েছিল। কিন্তু সলমন এখনও ডেট দেয়নি শুটিংয়ের জন্যে। অভিনেতা এখন এআর মুরুগাদোসের পরবর্তী অ্যাকশন ছবির শুটিংয়ে ব্যস্ত। যেটি অভিনেতার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজনা করেছেন।

এত বিলম্বের কারণে করণ এবং বিষ্ণু ছবিটির শুটিংয়ের এখনও সঠিক সময়সীমা নির্ধারিত দেয়নি। তাই সলমন ছবি থেকে বেরিয়ে এসেছেন। তবে যদি প্রযোজকরা আবার ঠিকঠাক করে কাজ শুরু করে তাহলে তিনি আবারও ফিরে আসবেন বলে কথা দিয়েছেন। দ্য বুল একটি আর্মি ফিল্ম। যা শেরশাহ-খ্যাত বিষ্ণু বর্ধন দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল অনুরাগ সিং-এর ২০১৯ পিরিয়ড অ্যাকশন ফিল্ম কেশরি সহ-প্রযোজনার জন্য দুজনের দলবদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু সেই চুক্তিটিও ভেস্তে যায়।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির