কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ সুপারস্টার সলমান খান। বন্ধুর শেষকৃত্যে এসে অঝোরে কাঁদলেন, ঝড়ের বেগে ভাইরাল ভাইজানের ছবি-ভিডিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘনিষ্ঠ বান্ধবীকে হারিয়ে শোকস্তব্ধ সুপারস্টার সলমান খান। বন্ধুর শেষকৃত্যে এসে অঝোরে কাঁদলেন, ঝড়ের বেগে ভাইরাল ভাইজানের ছবি-ভিডিও। মঙ্গলবার (৯ জুন) সকালে মারা গিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু কুমুদ রানি। খবর পেয়েই বন্ধুকে শেষ বিদায় জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন নায়ক। এই কঠিন সময়ে বন্ধুর শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকেন অভিনেতা। তাঁদের সমবেদনা জানান। শ্মশানে বন্ধুর শেষকৃত্যে অভিনেতাকে চোখের জল ফেলতেও দেখা গিয়েছে। তাঁর সঙ্গে ভাই সোহেল খান ও হেলেনও ছিলেন। তাঁরাও কুমুদ রানিকে শ্রদ্ধা জানিয়েছেন। শ্মশান থেকে ভাইরাল ছবি-ভিডিও দেখে বোঝাই যাচ্ছে, বান্ধবীকে হারিয়ে ভেঙে পড়েছেন সলমান। কুমুদের পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

শ্মশানে কুমুদের দাহ সম্পন্ন হওয়ার পরেই সেখান থেকে বেরিয়ে যান অভিনেতা। তিনি নিরাপত্তায় মুড়ে ছিলেন। তাঁর সঙ্গে তাঁর দেহরক্ষী শেরাকেও দেখা গিয়েছে। বাইরে তাঁর ভাবমূর্তি বেশ কড়া, মেজাজ বুঝে চলেন, কিন্তু আজ শ্মশান থেকে একেবারে অন্যরূপে দেখা মিলল নায়কের। তাঁর গালে খোঁচা খোঁচা দাড়ি, পরনে সবুজ রঙের শর্ট ও প্যান্ট। বোঝাই যাচ্ছে, বন্ধুকে হারিয়ে বিধ্বস্ত সলমান। অনবরত চোখের জল মুছতে দেখা গিয়েছে তাঁকে একাধিক ভিডিওতে। ভিডিও ভাইরাল হতেই অভিনেতার ভক্তরাও শোক প্রকাশ করেছেন। প্রয়াত কুমুদের আত্মার শক্তি কামনা করেছেন, পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

গত মে মাসেও সলমান তাঁর আর এক বন্ধু সুশীল কুমারকে হারিয়ে ছেন। অভিনেতা ইনস্টাগ্রামে সুশীলকে স্মরণ করে জানিয়েছিলেন, চার দশকেরও বেশি সময় ধরে তাঁর বন্ধু তাঁর পাশে ছিলেন। জীবনের সবচেয়ে কঠিন সময়েও ইতিবাচকতা ও শক্তিতে ভরপুর ছিলেন। সুশীল কখনও সমস্যা নিয়ে ঘাবড়াতেন না। বন্ধুর এই আত্মবিশ্বাস সলমানকে অনুপ্রাণিত করত, সেটাও জানিয়েছিলেন। এদিকে, কাজের দিক থেকে সলমান খান বর্তমানে অপূর্ব লাখিয়া পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘মাতৃভূমি’-র মুক্তির অপেক্ষায় আছেন। এছাড়াও, প্রযোজক দিল রাজুর পরবর্তী প্রজেক্টটিও রয়েছে, যেটি পরিচালনা করছেন ভামসি পাইদিপল্লি। ছবিটিতে নয়নতারাও অভিনয় করছেন। এর শুটিং ১৯ এপ্রিল শুরু হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর