মে থেকেই শুরু ‘সিকন্দর’-এর শুটিং, সলমনের সেটে মজুত থাকবে y+ নিরাপত্তা দল

আগামী মাস থেকেই নিজের আসন্ন ছবি 'সিকান্দর'-এর প্রথম শিডিউলের শুটিং শুরু করবেন নায়ক। সেখানেও সলমানের জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সলমান খানের বাড়িতে গুলিকাণ্ডের পর থেকেই সুপারস্টারের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। বর্তমানে y++ ক্যাটাগরিতে রয়েছে সলমানের নিরাপত্তা। ১৪ এপ্রিল সলমনের বাড়িতে দুই দুষ্কৃতী বাইক করে এসে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে পালায়। যদিও তাঁদের দুজনকেই গুজরাতের ভূজ মন্দির থেকে গ্রেফতার করা হয়। তবে এর পেছনে যে মূল মাথা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, তা আর বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্যেই লরেন্স এবং তাঁর ভাই আনমোল বিষ্ণোইকে ওয়ান্টেড আসামি বলে অভিযুক্ত করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।

আনমোল বিষ্ণোই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাই টার দিকে ক্ষেত্রে লুকআউট নোটিশ জারি হতে পারে। এদিকে কোনও ভয়ডর না করেই সলমান কাজে বেরোচ্ছেন। যদিও তাঁকে কঠোর নিরাপত্তা মুড়ে রয়েছে অলওয়েজ। কিছুদিন আগেই দুবাই থেকে ফিরলেন তিনি। দেশের অন্যতম গর্বের অভিনেতা তিনি। তাই তাঁকে সুরক্ষিত রাখতে কোনও কসরত ছাড়ছেন না মহারাষ্ট্র প্রশাসন। আগামী মাস থেকেই নিজের আসন্ন ছবি ‘সিকান্দর’-এর প্রথম শিডিউলের শুটিং শুরু করবেন নায়ক। সেখানেও সলমানের জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

একটি সূত্র বলেছে যে, সলমন সেটে আসার 10 দিন আগে নিরাপত্তা দল শ্যুট লোকেশন দখল করবে। সেটগুলি সুরক্ষিত করার পরিকল্পনা করবে। অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পরই শুটিং শুরু হবে। আর সলমানের শুটিং লোকেশনে সীমিত মানুষ উপস্থিত থাকতে পারবেন। নেতৃস্থানীয় ব্যক্তির শুটিংয়ের সঠিক তারিখ, অবস্থান প্রকাশ করা হবে না। সালমান এবং প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সিদ্ধান্ত নিয়েছেন যে অভিনেতার ব্যক্তিগত সুরক্ষা বিবরণের বাইরে শুধুমাত্র ১০ জনের একটি কোর গ্রুপের কাছে এই তথ্য থাকবে। মুম্বাই ও হায়দরাবাদে সলমনের শুটিং হবে। তবে সলমান তাঁর বাড়িতে গুলি কাণ্ডের বিষয়ে এখনও কোও প্রতিক্রিয়া জানাননি।

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?