নিজের শিল্পকে বিশ্বের দরবারে বিকশিত করার জন্যে নয়া উদ্যোগ সলমনের

এবার থেকে সলমনের 'ইউনিটি 1' এবং 'ইউনিটি 2' শিরোনামের বিখ্যাত ডিপটাইচ-সহ সলমানের পেইন্টিংগুলি গোটা বিশ্বের দরবারে উন্মুক্ত হবে৷

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার সলমন খান, ভারতীয় বিনোদনের অন্যতম সুপারস্টার। অভিনয় নয়, একাধিক জনহিতকর কাজের জন্যেও তিনি পরিচিত। করোনার সময়েও তাঁর জনহিতকর কারবারের ঝলক পেয়েছে দেশবাসী। তবে অভিনেতা কিন্তু একজন দুর্ধর্ষ অঙ্কন শিল্পী, সেটা জানা আছে কী আপনাদের? চিত্রকলার প্রতি আবেগের জন্যে তিনি স্বীকৃত। কিন্তু তাঁর এক শিল্পসত্ত্বা নিয়ে তিনি কখনই এগোননি। মাঝে মধ্যেই সলমানের আঁকা ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়।

এবার সলমান তাঁর শিল্পকে গোটা বিশ্বের ভক্তদের কাছে অ্যাক্সেসযোগ্য করার জন্যে ফাইন আর্ট কোম্পানি আর্টফির সঙ্গে হাত মেলালেন। যার ফলে তাঁর শিল্প কেবল তাঁর ভক্তদের কাছেই নয়, সারা বিশ্বের দরবারে শিল্প উৎসাহীদের কাছেও অ্যাক্সেসযোগ্য হয়ে উঠবে। পদক্ষেপটি সুপারস্টারের শৈল্পিক কেরিয়ারের একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে চলেছে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এবার থেকে সলমনের ‘ইউনিটি 1’ এবং ‘ইউনিটি 2’ শিরোনামের বিখ্যাত ডিপটাইচ-সহ সলমানের পেইন্টিংগুলি গোটা বিশ্বের দরবারে উন্মুক্ত হবে৷ তাঁর ইউনিটি সিরিজটি ভারতীয় সমাজের বৈচিত্র্য, ভালবাসা এবং সম্মানের একটি মর্মস্পর্শী প্রতিফলন।

সলমানের ইউনিটি 2 (২০২২) মিডিয়াম: ক্যানভাসে অ্যাক্রিলিক সাইজ: 152.5 x 76 সেমি, ডিপটাইচ। আর্টিফির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি অভিনেতা নিজেই নিশ্চিত করে বিবৃতিতে বলেছেন, “আমার পেইন্টিং গুলিকে অ্যাক্সেসযোগ্য করার জন্যে যে উদ্যোগ নিয়েছে Artfi, সেই কারণে আমি খুবই আনন্দিত, এর মাধ্যমে, আমার শিল্প সারা বিশ্বের মানুষের জন্যে উন্মুক্ত হয়ে যাবে।” আর্টফি প্রখ্যাত শিল্পী ভি এস গাইতোন্ডে, রাম কুমার এবং সাচা জাফরির মোট $25 মিলিয়ন মূল্যের শিল্পকর্ম কিনেছে। গাইতোন্ডে এবং কুমার উভয়েই বিশিষ্ট ভারতীয় শিল্পী, যাদের শিল্প জগতের অবদান উল্লেখযোগ্য। ইতিমধ্যে, জাফরি ​​বিশ্বব্যাপী সেরা পাঁচটি সর্বাধিক বিক্রিত শিল্পীদের মধ্যে স্থান পেয়েছে এবং তিনি বিশ্বের বৃহত্তম শিল্প ক্যানভাস তৈরি করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল