কেরিয়ারে খরা, ৫.৯০ কোটিতে মুম্বইয়ের বিলাসবহুল ফ্ল্যাট বেচে দিলেন সলমানের ভাই

এবার শোনা যাচ্ছে, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ৫.৯০ কোটি টাকায় একটি বাণিজ্যিক অফিস স্পেস বিক্রি করেছেন সলমান খানের ভাই সোহেল খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই সম্পত্তি কেনাবেচার কারণে শিরোনামে রয়েছেন বলিউড সেলিব্রিটিরা। মালাইকা অরোরা থেকে সারা আলি খান, সকলেই মুম্বইয়ের বিলাসবহুল সম্পত্তি লিজে দিয়েছেন। আবার মাধুরী দীক্ষিত একটি বিলাসবহুল অফিস স্পেস লিজে নিয়েছেন। আবার অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন-সহ একাধিক অভিনেতা তাঁদের পুরোনো সম্পত্তি বেচে কোটি কোটি টাকা লাভ করছেন। এবার শোনা যাচ্ছে, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ৫.৯০ কোটি টাকায় একটি বাণিজ্যিক অফিস স্পেস বিক্রি করেছেন সলমান খানের ভাই সোহেল খান। এমনিতেই হাতে কোনও চলচ্চিত্র নেই তাঁর। তাঁদের পরিবারে সলমান খানই একমাত্র নাম করেছেন। আরবাজ বা সোহেল কেউই বলিউডে নাম কামাতে পারেননি। ব্যক্তিগত জীবনেও কয়েক বছর আগে ডিভোর্স হয়েছে সোহেলের। এমন হাতখালি অবস্থায় এখন মুম্বইয়ে নিজের একটি অফিসও বেচে দিলেন সোহেল খান।

লাইসেস অ্যান্ড ফোরাস-এর নথি অনুযায়ী, সলমান খানের ভাই সোহেল খান মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে তাঁর একটি বাণিজ্যিক অফিস স্পেস ৫.৯০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। নথি অনুযায়ী, লিঙ্ক রোডের আর্ক ওয়ান ভবনে তাঁর বাণিজ্যিক অফিসটির পরিমাপ ছিল ১,৫৫৯ বর্গফুট। তার মধ্যে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। জানা গিয়েছে তিনি তাঁর অফিস স্পেসটি বিলকিশ অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করেছেন। বিলকিশ, বিভিন্ন ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ নিষ্পত্তি, ক্রেডিট এবং বিক্রয় পরিষেবা প্রদান করে। জানা গিয়েছে, এই লেনদেনটি গত ২৭ মার্চে নিবন্ধিত হয়েছিল, যার জন্য ৩৫.৪০ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০,০০০ টাকার রেজিস্ট্রেশন ফি প্রদান করা হয়েছিল।

গত ছয় মাস ধরে অন্তত তিনটি রিয়েল এস্টেট লেনদেনের কারণে সলমান খানের পরিবার খবরের শিরোনামে রয়েছে। প্রথমে রয়েছেন, সলমান খানের বোন অর্পিতা খান শর্মা, যিনি ২০২৫ সালের অক্টোবরে মুম্বইয়ের খার এলাকায় ২২ কোটি টাকায় একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন। যেটি অর্পিতা ২০১৭ সালে ১৮ কোটিতে কিনেছিলেন। অর্থাৎ ফ্ল্যাট বেচে ৪ কোটি টাকা আয় করেছেন তিনি। এই অ্যাপার্টমেন্টটি ছিল ২,৫০০ বর্গফুটের। অ্যাপার্টমেন্টটির সঙ্গে ৯টি পার্কিং স্পেস রয়েছে। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে সলমান খানের ভগ্নিপতি তথা অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রী রিয়েল এস্টেট উন্নয়ন ব্যবসায় প্রবেশ করছেন। পাঁচটি ফ্ল্যাটের মালিক অগ্নিহোত্রী পরিবার। এদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সলমান খানের ভাই আরবাজ সেলিম খান মুম্বইয়ের যোগেশ্বরী এলাকায় ২.৭৮ কোটি টাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত