সলমানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রাক্তন প্রেমিকা, বিষ্ণোই গ্যাংয়ের কাছে কী আবেদন তাঁর?

“আমি আমার শত্রু বলে তাঁর ক্ষতি আমি কোনদিন চাইব না। আমার দোয়া তার সঙ্গে আছে। যাই ঘটুক না কেন, বিগত দিনগুলো বিগতই হোক। আমি কখনই চাই না যে কারো সঙ্গে এমন কিছু ঘটুক, সে সালমান হোক, শাহরুখ হোক বা আমার প্রতিবেশী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের কলির কেষ্ট সলমান খান! একাধিক প্রেম করেও জুটল না পারফেক্ট সঙ্গী। ৫৮ বছর বয়সেও কুমার অভিনেতা। অনেকেই তাঁর প্রেমে হাবুডুবু খেয়েছেন, তাঁর জীবনেও এসেছে একাধিক সুন্দরী, কিন্তু কারোর সঙ্গেই তাঁর সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছয়নি। বরং জুটেছে নিন্দামন্দ, মারধর করার অভিযোগ। তেমনি অভিনেতার একজন প্রাক্তন প্রেমিকার নাম সোমি আলি। বলিউডের প্রাক্তন অভিনেত্রীও বটে! একাধিক সময়ে সলমান খানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়েই তিনি সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটিয়েছেন। কিন্তু এবার তিনি সলমানের নিরাপত্তা নিয়ে উৎসুক হলেন। কেননা গত ১৪ এপ্রিল সলমানের বান্দ্রার বাড়িতে চার পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা।

তাঁদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করলেও এখনও অভিনেতার উপর হামলা হওয়ার প্রবল আশংকা রয়েছে। যে কারণে ইতিমধ্যেই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলবলই প্রতিনিয়ত নজর রাখছেন বলে অনুমান মুম্বই পুলিশের। ঘটনাটি রীতিমতো সবার হৃদয়ে ভয় জাগিয়েছে। ঘটনার পর বজরঙ্গি ভাইজান অভিনেতার অনেক বন্ধু তাঁর মুম্বাইয়ের বাসভবন পরিদর্শন করেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেতার প্রাক্তন বান্ধবী সোমি আলি। সলমনের জন্যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন। ১৯৯০-এর দশকে সোমি আলি বলিউডের কয়েকটি সিনেমা করেছেন। তখনই সালমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে অভিনেতার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন সোমি।

সোমি বলেছেন, সলমন খানের সঙ্গে ব্রেকাপের পরে ২৪ বছর বয়সে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি আরও যোগ বলেন, “আমি আমার শত্রু বলে তাঁর ক্ষতি আমি কোনদিন চাইব না। আমার দোয়া তার সঙ্গে আছে। যাই ঘটুক না কেন, বিগত দিনগুলো বিগতই হোক। আমি কখনই চাই না যে কারো সঙ্গে এমন কিছু ঘটুক, সে সালমান হোক, শাহরুখ হোক বা আমার প্রতিবেশী। সলমানের উপর হামলা আমার মাকেও হতবাক করেছে। সবাই ইমেজ-সচেতন, আপনি, আমি, সালমান, শাহরুখ বা যে কেউই হোন। সুতরাং, তিনি তার পক্ষে যা সঠিক বলে মনে করেছিলেন তাই করেছেন। তবে বর্তমানে, আমার ফোকাস সে কী করছে তার দিকে। সে এখন যা অনুভব করছে তা কেউই প্রাপ্য নয়। কারও জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়। বিচার চাইলে আদালতে যেতে হবে। আমি বিষ্ণোই সম্প্রদায়ের কাছে আবেদন করতে চাই যে সালমান খানের ক্ষতি করে তাঁরা তাঁদের কালো হরিণ ফিরিয়ে আনতে পারবে না। আমার যা হয়েছে তা পরিবর্তন করা যাবে না।” সলমান খান সম্প্রতি তার পরবর্তী ছবি, সিকন্দারের শুটিং শুরু করেছেন। যা ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে দাবাং অভিনেতার বিপরীতে রশ্মিকা মান্দানা অভিনয় করবেন।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে