এবার থেকে সঙ্গে বন্দুক রাখবেন ভাইজান, পেলেন লাইসেন্স

নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার থেকে বন্দুক নিয়ে ঘুরবেন সলমন খান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর থেকে একের পর এক প্রাণহানির বার্তা রীতিমত ভীতি সৃষ্টি করেছিল ভাইজানের পরিবারে। মুম্বইতে তাঁর বাসভবন গ্যালাক্সিতে রীতিমত পুলিশি প্রহরা চোখে পড়েছিল। শুটিং এর ফ্লোরেও পুলিশ বাহিনী নিয়ে যাচ্ছিলেন ভাইজান। তারপরেই আত্মরক্ষার স্বার্থে নিজের কাছে বন্দুক রাখার আর্জি জানিয়েছিলেন তিনি। সপ্তহখানেক আগেই বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। অবশেষে তা এল অভিনেতার হাতে। নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার থেকে বন্দুক নিয়ে ঘুরবেন সলমন খান।

গত সপ্তাহেই জানা গিয়েছিল যে টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সলমন। গাড়িতে বুলেটপ্রুফ কাচ লাগান তিনি। শুধু তাই নয় প্রাণহানির হুমকি পাওয়ার পর থেকেই নিজের পরিবারের প্রতিও বাড়তি নিরাপত্তা অবলম্বন করেছেন সলমন। আঁটসাঁটো করেছেন নিজের বাসভবনের নিরাপত্তা।

জুন মাসে প্রাতঃভ্রমণের সময় বান্দ্রার বাসস্ট্যান্ডের কাছে একটি প্রাণে মেরে ফেলার হুমকি পান ভাইজান ও তাঁর বাবা সেলিম খান। তারপর থেকেই ছড়ায় আতঙ্ক। তবে এই সলমনকে হত্যার প্ল্যান ছকে ফেলার কথা এক জেরায় মেনেও নিয়েছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। এমনকি ২০১৮ সালে সালমানকে মারার জন্য চার লাখের রাইফেল ও কিনেছিলেন তিনি। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। কৃষ্ণসার  মৃগ হত্যার কেসে জড়ানোর পর থেকেই তার উপরে লরেন্স ও তার দলবল এক প্রকার ক্ষুব্ধ।

এর অন্যতম কারণ কৃষ্ণসার হরিণকে দেবতা হিসেবে পুজো করে বিষ্ণোই সম্প্রদায়। রাজস্থানে ১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় কৃষ্ণসার মৃগ হত্যা করে ওই এসে জড়ায় সলমন। আর তারপর থেকেই লরেন্স বিষ্ণোই এর রোষের শিকার হয়েছেন বলিউডের সুপারস্টার সলমান খান অবশেষে নিজের আত্মরক্ষার্থে এবার থেকে বন্দুক সাথে রাখার লাইসেন্স পেলেন তিনি

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী