নিধির পর সামান্থা! ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপ্টা, চরম হেনস্থার শিকার অভিনেত্রী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এই ঘটনার কয়েকদিন পরে আবারও একই রকম হেনস্থার শিকার হলেন দক্ষিণের প্রথম সারির অভিনেত্রীর সামান্থা রুথ প্রভু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিধি আগরওয়ালের পর এবার সামান্থা রুথ প্রভু! তিনিও ভক্তদের নির্যাতনের শিকার হলেন। দক্ষিণ ভারতীয় সিনেমার ভক্তরা তাঁদের প্রিয় নায়ক-নায়িকা দের প্রতি যে কতটা আচ্ছন্ন, তা মাঝে মধ্যেই প্রকাশ পায়। প্রিয় তারকার জন্মদিন হোক বা তাঁদের ছবি রিলিজ, সবটাই উৎসবের মতো সেলিব্রেশন করেন তাঁরা। তারকাদের এক ঝলক দেখতে পাওয়ার জন্য যা কিছু তাই করতে পারেন তাঁরা। কিন্তু মাঝে মধ্যেই ভক্তদের অতিরিক্ত ভালবাসা অত্যাচারের সমতুল্য হয়ে যায়। সম্প্রতি, ‘দ্য রাজা সাব’ ছবির গান লঞ্চ অবস্থানস্থল থেকে বেরোনোর সময় ভক্তদের দ্বারা আহত হয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নিধি আগরওয়াল। তাঁর সঙ্গে সেলফি তোলার জন্যে ভক্তরা রীতিমতো তাঁকে ঘিরে নেয়। অভিনেত্রীর পোশাক ধরে টানা হিঁচড়া করতে থাকেন লোকজন। যাতে চরম বিরক্ত হন অভিনেত্রী, পাশাপাশি তাঁকে ঘিরে ধরে মারধরও করা হয়। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনক্রমে তিনি গাড়িতে উঠে বাড়িতে আসেন। এই ঘটনার কয়েকদিন পরে আবারও একই রকম হেনস্থার শিকার হলেন দক্ষিণের প্রথম সারির অভিনেত্রীর সামান্থা রুথ প্রভু।

এই মূহুর্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই দৃশ্যের কয়েকটি ভিডিও। সূত্রের খবর, রবিবার (২১ ডিসেম্বর) সামান্থা একটি দোকান উদ্বোধনের জন্য হায়দরাবাদে গিয়ে ছিলেন। দীর্ঘক্ষণ সেখানে ছিলেন তিনি। তারপর, যখন তিনি অনুষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ভক্তদের ভিড় তাঁকে ঘিরে ফেলে। অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্যে ভক্তরা জোর জবরদস্তি করতে থাকেন। সেই ভিড় ঠেলে অভিনেত্রীকে গাড়িতে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয়। এই দৃশ্যের কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। দক্ষিণী ভক্তদের এহেন নাছোড়বান্দা আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।

 

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মানুষের কোলাহলের জন্যে সামান্থা হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। কিন্তু তার দেহরক্ষী তাঁকে উদ্ধার করেন। ভক্তরা অভিনেত্রীকে ধাক্কা দিতে থাকেন, যার ফলে তিনি বেশ অস্বস্তিকর হয়ে পড়েন। তার মুখে তা স্পষ্ট ছিল। এরপর তাঁকে কোনওভাবে তাঁর গাড়িতে পৌঁছে দেন অনুষ্ঠানের নিরাপত্তারক্ষীরা। এই বিষয়ে আয়োজকদের ব্যবস্থাপনাও প্রশ্নের মুখে। পুলিশও এত কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীকে রক্ষা করতে পারেননি। এদিকে সামান্থা বর্তমানে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে খোদার জন্যে চর্চায় আছেন। 

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’