৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

বলিউডে ফের খুশির আবহাওয়া। বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। সারোগেসির মাধ্যমে তিনি মা হবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের খুশির আবহাওয়া। বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। সারোগেসির মাধ্যমে তিনি মা হবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যৌথভাবে বাবা-মা হওয়ার ঘোষণা দিলেন ‘বিগবস’-খ্যাত এই অভিনেত্রী ও তাঁর স্বামী অবিনাশ দ্বিবেদী। তাঁরা এখন প্রথম সন্তানের প্রত্যাশা করছেন। এই দম্পতি আরও জানিয়েছেন যে, সারোগেসির মাধ্যমেই তাঁদের বাবা-মা হওয়ার স্বপ্ন সার্থক হতে চলেছে। বৃহস্পতিবার সম্ভাবনা ও অবিনাশ একটি সৃজনশীল ছবি পোস্ট করে খবরটি দিয়েছেন।

একটি সংবাদপত্রের অনবদ্য ডিজাইনিংয়ের মাধ্যমে তাঁরা ব্রেকিং নিউজটি দিয়েছেন। যার একপাশে লেখা ছিল, ‘আমরা গর্ভবতী’ এবং অন্যপাশে লেখা ছিল ‘শীঘ্রই আসছে’। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা গর্ভবতী। ভালবাসা, আশা এবং সারোগেসির মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখন বাস্তবায়নের পথে। কাউন্টডাউন শুরু।’ তাঁর পোস্টটি শেয়ার করার পরেই, ভারতী সিংহ, জেমি লিভার, সুনিতা আহুজা, অমল পরাশর, ঈশিতা অরুণ, গজরাজ রাও, যশবীর কৌর, মাহি ভিজ, ডেলনাজ ইরানি-সহ বেশ কয়েক জন সেলিব্রিটি হবু বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন।

 

সম্ভাবনা ও অবিনাশ ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর থেকেই তাঁরা সন্তান ধারণের জন্য সংগ্রাম করে চলেছেন। প্রায় সাত থেকে আটবার তিনি আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারনের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রত্যেক বারই ব্যর্থ হন। অবশেষে সারোগেসির মাধ্যমে তাঁদের বাবা-মা হওয়ার স্বপ্ন বাস্তব হতে চলেছে। ২০২৪ সালের ডিসেম্বরে আইভিএফ পদ্ধতিতে গর্ভপাতের শিকার হয়েছিলেন সম্ভাবনা। তাঁর কথায়, গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে তাঁর বারবার রক্তপাত হচ্ছিল, কিন্তু ডাক্তার তাঁকে আশ্বস্ত করেছিলেন যে সবকিছু ঠিক আছে। কিন্তু পরে তিনি জানতে পারেন যে, ভ্রূণটির তাঁর শরীরের ভেতরে থাকা অবস্থাতেই হৃদস্পন্দন থেমে গিয়েছিল। ডাক্তার তাঁর সমস্যার কথা শোনেনি। আর্থ্রাইটিসের সমস্যা বলে উড়িয়ে দিয়েছিল। কাজের দিক থেকে, সম্ভাবনাকে শেষবার থ্রিলার সিরিজ ‘মন্ডলা মার্ডারস’-এ দেখা গিয়েছিল।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের