লাহোর ফোর্টে চুপিসাড়ে বিয়ে করলেন ‘সনম তেরি কসম’-এর নায়িকা মাওরা হোকেন, পাত্র কে?

অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, 'এত বিশৃঙ্খলার মাঝে আমি তোমাকে খুঁজে পেয়েছি। বিসমিল্লাহ ৫.২.২০২৫।' অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ে করলেন ‘সনম তেরি কসম’-এর নায়িকা মাওরা হোকেন। এই ছবিটির জনপ্রিয়তার জন্যে ভারতীয় দর্শকদের কাছেও একজন ঘরোয়া নাম হয়ে উঠে ছিলেন মাওরা হোকেন। যদিও ছবিটির কাহিনী, নায়ক হর্ষবর্ধনের সঙ্গে তাঁর রসায়ন, তাঁর সৌন্দর্য, সবটাই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল মাওরা হোকেনকে। যদিও এই ছবির পর আর কোনও ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। কিন্তু তিনি পাকিস্তান ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় নায়িকা।

সম্প্রতি মাওরা হোকেন পাকিস্তানি অভিনেতা আমির গিলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেত্রী নিজেই তাঁর বিয়ের ছবি পোস্ট করে ভক্তদের সুখবর দিলেন। আজ ৫ ফেব্রুয়ারি পাকিস্তানি অভিনেতা আমির গিলানিকে বিয়ে করলেন মাওরা। অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘এত বিশৃঙ্খলার মাঝে আমি তোমাকে খুঁজে পেয়েছি। বিসমিল্লাহ ৫.২.২০২৫।’ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছিল। তবে তারকা দম্পতি প্রকাশ্যে কখনই তাঁদের সম্পর্কের কথা স্পষ্ট করেননি। যদিও এই দম্পতি চুপিসাড়ে বিয়ে করেছেন। তাঁদের বিয়ের খবর কেউ জানতেন না। লাহোর দূর্গে বিবাহ সেরেছেন মাওরা এবং আমির গিলানি।

 

 

View this post on Instagram

 

A post shared by MAWRA (@mawrellous)

বিয়েতে অভিনেত্রী আকাশি নীল রঙের লেহঙ্গা পরেছিলেন। অন্যদিকে আমির গিলানি গাঢ় সবুজ রঙের কুর্তা পাজামা পরেছিলেন। তাদের ছবি গুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং ভক্তরা তাঁদেরকে অভিনন্দন জানাচ্ছেন। ২০১৬ সালে রিলিজ হয়েছিল ‘সনম তেরি কসম’ ছবিটি। এই ছবিটি বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছিল।আগামী ৭ ফেব্রুয়ারি ভালবাসার সপ্তাহ সূচনাকালে পুনরায় মুক্তি পেতে চলেছে ছবিটি। এদিকে জল্পনা চলছে, খুব শীঘ্রই শুটিং শুরু হবে ‘সনম তেরি কসম ২’-এর। তবে সেখানে নায়িকার ভূমিকায় মাওরা হোকেন থাকবেন কিনা জানা নেই, কারণ ভারতে পাকিস্তানি তারকারা নিষিদ্ধ।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের