কোটিপতি গায়ককে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ‘দঙ্গল গার্ল’ সান্যা

অসামান্য অভিনয়ের প্রতিভার জোরে ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন সান্যা মালহোত্রা। তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার চলচ্চিত্র 'জওয়ান'-এও দেখা গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডে একের পর এক সানাইয়ের সুর। তারকাদের সম্পর্কের মুচমুচে খবর জানতে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ওত বসে রয়েছেন ভক্তরা। তাঁদের জীবনের নানা আপডেট জানতে মরিয়া থাকেন নেটিজেনরা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, প্রেমে পড়েছেন আমির খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’-অভিনেত্রী সান্যা মালহোত্রা। যিনি ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। অসামান্য অভিনয়ের প্রতিভার জোরে ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন সান্যা মালহোত্রা। তাঁকে শাহরুখ খানের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জওয়ান’-এও দেখা গিয়েছিল।

এবার গুঞ্জন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সান্যা মালহোত্রা। গুঞ্জন ছিল, অভিনেত্রী কোটিপতি গায়ক ঋষভ রিখিরামের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। সম্প্রতি দু’জনকে একটি ইভেন্টে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল, এরপর থেকেই জল্পনা, সান্যা ও নিখিল চুটিয়ে প্রেম করছেন। পরস্পর পরস্পরকে খুব পছন্দ করেন। তবে এই সম্পর্কের বিষয়ে সান্যা বা ঋষভ রিখিরাম কেউই কখনও মুখ খোলেননি। তবে বিষয়টি ঝড়ের বেগে ভাইরাল হতেই এবার মুখ খুললেন সান্যা মালহোত্রা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে বিয়ের বিষয়ে নীরবতা ভেঙেছেন সান্যা। সান্যাকে যখন জিজ্ঞাসা করা হল, তিনি কবে বিয়ে করছেন, তখন গায়িকা স্পষ্টভাবে জানান, ‘আমার কাছে এখন বিয়ে করার সময় নেই। এমনকী এসব নিয়ে ভাবারও সময় নেই।’ তবে অভিনেত্রী কোটিপতি গায়ক ঋষভ রিখিরামের সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি অস্বীকারও করেননি। এদিকে ঋষভ রিখিরাম বর্তমানে তাঁর গানের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আর সান্যা তাঁর আসন্ন কিছু ছবির কাজে ব্যস্ত! আমির খানের ‘দঙ্গল’ থেকেই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন সান্যা। ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সান্যা।

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের