তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে ভাগ্যপরীক্ষা করতে নেমে ডাহা ফেল করেছেন লালুপ্রসাদ যাদবের পুত্র। আপাতত প্রচারে থাকতে রিয়েলিটি শো’য়ে মশগুল হয়ে রয়েছেন। আর এক রিয়েলিটি শো’য়ে আচমকাই সটান লালু-পুত্রের কোলে বসে নাচ শুরু করে দিলেন এক সুন্দরী অভিনেত্রী। আর ওই কাণ্ড দেখে বাকি সবার চোখ কপালে। খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন খোদ তেজপ্রতাপও। জননেতা থেকে রিয়েলিটি শোয়ের নায়ক হয়ে ওঠা লালু-পুত্রের দশা দেখে অনেক নেটা নাগরিক কটাক্ষ করে বলছেন, ‘খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, মরল এড়ে বাছুর কিনে।’

এক হিন্দি চ্যানেলে চলছে রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’। ওই রিয়েলিটি শোয়ের সঞ্চালক আবার ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। ইনস্টাগ্রামে ‘টেলিরিপোর্টার’ নামে এক অ্যাকাউন্টধারী শোয়ের একটি নতুন প্রোমো আপলোড করেছেন। প্রোমো অনুযায়ী, পেন্ট হাউসে ঢোকার অনুমতি পেতে বস তেজপ্রতাপের সামনে নিজেদের ক্যারিশমা দেখাচ্ছেন তিন প্রতিযোগী। যারা শ্রমিক হয়ে পেন্ট হাউসে চুকতে চাইছেন। একটি চেয়ারে বসে রয়েছেন লালু পুত্র। আচমকাই অভিনেত্রী সারা গুরুপাল নিজের শরীরী হিন্দোলে বস তেজপ্রতাপের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন। এক সময়ে আচমকাই তেজপ্রতাপের কোলে চড়ে বসলেন। তার পর যৌন আবেদনময়ী নাচ শুরু করে দিলেন। আর সারার ওই কীর্তি দেখে শোয়ের বাকি প্রতিযোগীরা খানিকটা স্তম্ভিত হয়ে গেলেন।

 

View this post on Instagram

 

A post shared by Telly Reporter (@tellyreporter)

শুধু তাই নয়, সারা যে সটান তাঁর কোলে বসে পড়বেন, তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি লালু-পুত্র তেজপ্রতাপ। তাঁর চোখে-মুখেও ফুটে উঠেছিল বিস্ময়ের অভিব্যক্তি। কিছুটা আড়ষ্ট লাগছিল তাঁকে। তবে হতচকিতভাব কাটিয়ে তিনিও বিষয়টি উপভোগ করলেন।

 

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে খতম দুই পাক নাগরিক

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য