হলের বাইরে ৩.৫ ঘণ্টা অপেক্ষা, তবুও আহানের ‘বর্ডার ২’ দেখলেন না সুনীল শেট্টি, কেন?

মুক্তি পেয়েছে ১৯৯৭ সালে জেপি দত্তের ব্লকবাস্টার চলচ্চিত্র 'বর্ডার'-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল 'বর্ডার ২'।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে ১৯৯৭ সালে জেপি দত্তের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘বর্ডার’-এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘বর্ডার ২’। মূল ছবিতে সানি দেওলের পাশাপাশি আরও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, অক্ষয় খান্না প্রমুখ। কিন্তু ‘বর্ডার ২’-এ সানি দেওল ছাড়া মূল ছবির আর কেউই নেই। সম্পূর্ণ নতুন প্রজন্মের তারকাদের দিয়ে সাজানো হয়েছে ‘বর্ডার ২’-এর কাহিনী। যেখানে আছেন, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি। মুক্তির দিন থেকেই ছবিটি বক্সঅফিসে ঝড় তুলছে।ইতিমধ্যেই ২০০ কোটি টাকা অতিক্রম করে ফেলেছে ছবির আয়। তবে এই ছবিতে সুনীল শেট্টিকে কেন দেখা গেল না? ছেলের জন্যেই কি সরে এলেন তিনি? হ্যাঁ, সচেতনভাবেই ‘বর্ডার ২’-এ অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সুনীল শেট্টি।

একজন বাবা হিসেবে শুটিং শুরু হওয়ার প্রথমদিন আহানকে সমর্থন করছেন সুনীল শেট্টি, পাশাপাশি তাঁকে উৎসাহ দিচ্ছেন। এমনকি ছেলের ছবির প্রচারেও ছেলের পাশে ছিলেন সুনীল শেট্টি। আহান বলিউডে ডেবিউ করলেও তাঁর প্রথম ছবি বক্সঅফিসে ফ্লপ হয়েছিল। তাই এই ছবিটিই তাঁর কেরিয়ার ঘুরিয়ে দেওয়ার জন্যে বড় সুযোগ। গত সপ্তাহে ছবিটির প্রিমিয়ারে, সুনীল আহানকে সমর্থন জানানোর জন্যে ভেন্যুর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর স্ত্রী মানা শেট্টি, মেয়ে আথিয়া শেট্টি এবং জামাই কেএল রাহুল আহানের সঙ্গে ছবিটি দেখেছেন, কিন্তু সুনীল সন্ধ্যাটি দর্শকদের সঙ্গে আলাপচারিতা করে কাটিয়ে ছিলেন। কিন্তু কেন? সবটাই ছেলের জন্যে। একটি সাক্ষাৎকারে সুনীল সেই সন্ধ্যার অভিজ্ঞতা শেয়ার করে আনিয়েছেন, ‘ওইদিন আমি সাড়ে তিন ঘন্টা থিয়েটারের বাইরে বসেছিলাম, মানুষের সঙ্গে কথা বলেছি। তাঁদের প্রশংসা উপভোগ করেছি।’

আসলে ছেলের সাফল্যের জন্য ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি। সুনীল আরও বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলে আসছি, ‘বর্ডার ২’ যতক্ষণ না বিশ্বব্যাপী ৫০০ কোটি টাকার কালেকশন অতিক্রম করছে, ততক্ষণ আমি ছবি দেখব না। আমি আহানের জন্য একটি মানত রেখেছিলাম। তবে আমি কবে ছবি দেখব, সেটারও পরিকল্পনা করেছি। আহানের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে এটি দেখব। আর আমি সানি পাজি, বরুণ এবং তাঁদের সকলকে আমার সঙ্গে নিয়ে যাব। সম্ভবত তাদের জন্য এটি দ্বিতীয়বার হবে, তবে এটি আমার প্রথমবার হবে। আমি জানি না এর পরে আমি কতবার এটি দেখব। আমি সবসময় আহান এবং তার সিদ্ধান্তের জন্য গর্বিত।’ স্যাকনিল্কের মতে, প্রজাতন্ত্র দিবসের বর্ধিত সপ্তাহান্তে ছবিটি ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। তবে সপ্তাহ শুরু হতেই আয় কমে গিয়েছে। ছয় দিনে ছবিটির মোট ভারতে মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২১৩ কোটি টাকা।

দারচিনি খেতে ভালবাসেন? জিভের প্রেমেই হতে পারে লিভারের মারাত্মক ক্ষতি

পুজোর মুখে বড় ধামাকা! ৭০০০mAh ব্যাটারি নিয়ে আসছে Vivo X Fold 6

২ অক্টোবর শুরু শক্তিশালী কেন্দ্র দৃষ্টি রাজযোগ, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

কালের নিয়মে বদলায়নি প্রথা, কর্মকার বাড়িতে আজও দেবীর পুজো হয় ঘটে

৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো