‘কত নিচে নামবেন’, ‘চন্দ্রযান ৩’-কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট করে ট্রোলড প্রকাশ রাজ

'চন্দ্রযান-৩' অভিযান নিয়ে বিতর্কিত পোস্ট করে সমালোচনার মুখে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। বিজেপি নেটা নাগরিকদের নিসানার মুখে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার ইতিহাস গড়তে চলেছে ভারত। ২২ অগস্ট সন্ধ্যা ৬. ০৪ মিনিট নাগাদ চাঁদে অবতরণ করবে ‘চন্দ্রযান-৩’। গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছে। ‘চন্দ্রযান-২’ এর মতো ‘চন্দ্রযান-৩’ অভিযান যাতে ব্যর্থ না হয়, গোটা দেশবাসী সেই প্রার্থনা জানাচ্ছে। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথের ছবি পাঠিয়ে যাচ্ছে চন্দ্রযান ৩। এখন পালা চাঁদে সঠিকভাবে অবতরণ করা চন্দ্রযানের, আর ইতিহাস সৃষ্টি করা। সত্যিই কি চাঁদে পৌঁছবে চন্দ্রযান, ধন্দের মধ্যে দেশবাসী! তার মধ্যেই মিশন ‘চন্দ্রযান ৩’ নিয়ে ব্যঙ্গাত্মক একটি টুইট করে বসলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। যা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। অভিনেতার টুইটে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। প্রকাশ রাজের সাম্প্রতিক পোস্ট ক্ষোভের ঢেউ তুলেছে।

 

যদিও অভিনেতা বিতর্কিত মন্তব্যের জন্যে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন।এবার তিনি ভারতের মুন মিশন চন্দ্রযান 3- নিয়ে একটি ব্যঙ্গাত্মক মুখের কার্টুনের ছবি টুইটারে পোস্ট করে উপহাস করে লেখেন, “ব্রেকিং নিউজ, #VikramLander Wowww #justasking-এর দ্বারা চাঁদ থেকে আসছে প্রথম ছবি।” আর অভিনেতার এহেন টুইট নিয়ে ব্যপক সমালোচিত হচ্ছে নেটপাড়ায়। অনেক জাতীয় বিষয়ের সঙ্গে রাজনৈতিক ট্রোলিংকে সংযুক্ত করার জন্য অভিনেতাকে নিন্দা করেছেন। প্রকাশ চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডারকে একজন ব্যক্তিকে চিত্রিত করে কার্টুন এঁকেছেন। অভিনেতা মূলত বিজেপিকে ট্রিগার করেছে তাঁর পোস্টে। তাঁর টুইটটি ইসরো (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) বিজ্ঞানীদের উৎসর্গকে করা হয়েছে। অভিনেতার টুইটের সমালোচনা করে কেউ কেউ লিখেছেন, “কাউকে ঘৃণা করা এবং নিজের দেশকে ঘৃণা করার মধ্যে পার্থক্য রয়েছে। তোমার এই অবস্থা দেখে খুব খারাপ লাগছে!”

অন্য একজন বলেছেন, চন্দ্রযান-৩ ইসরো মিশন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। প্রকাশ জি, এই চন্দ্রযান মিশনটি সফল হলে গোটা ভারতবর্ষ গর্বিত হবেন। কেন আপনি এই মিশন ব্যর্থ করতে চান? বিজেপি শুধুই শাসক দল। একদিন চলে যাবে। কিন্তু, ইসরো বছরের পর বছর থাকবে এবং আমাদের গর্বিত করবে। সত্যের সন্ধানে, আপনি মৌলিক জাতীয়তাবাদ ভুলে যাচ্ছেন। তাই রাজনৈতিক ঘৃণা থেকে ইসরোকে দূরে রাখুন।” প্রকাশ রাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কট্টর সমালোচক হিসেবেই পরিচিত। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বেঙ্গালুরু মধ্য লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ে হেরে গিয়েছিলেন।

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির